advertisement

ফের গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে Ranti

Last Updated:

র‍্যান্টি  মার্টিন্স। ভারতীয় ফুটবলে তিনি সবসময়ের জন্য ভয়ঙ্কর। এবার জ্বলে উঠছেন লাল-হলুদ জার্সি গায়ে। গতবারের মত এবারও গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে এই নাইজেরিয়ান গোলমেশিন। 

#কলকাতা:  স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে জোড়া গোলে শুরু। এরপর মোহনবাগান, ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে গোল। তারপর শিলং লাজংয়ের বিরুদ্ধে এবারের আই লিগের প্রথম হ্যাটট্রিক। তিনি Ranti Martins। ২৯-এও সচল। তীক্ষ্ণ ও গোলের জন্য ক্ষুধার্ত।
এখন আর ওডাফা নন। পাঁচবারের জাতীয় এবং আই লিগ জয়ী Ranti-র নয়া শত্রুর নাম কর্নেল গ্লেন। তাঁকে গতবারও টপকে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন Ranti। এবারও একই লড়াই। ইতিমধ্যেই এর আগে ৫ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন Ranti ৷ আপাতত সাত ম্যাচে সাত গোল করে লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এই নাইজেরিয়ান গোলমেশিনই।
advertisement
কলকাতা লিগে কথা উঠেছিল Ranti-র ফর্ম নিয়ে। জবাব দিচ্ছেন আই লিগে। শুধু নিজে নন, দলকেও টেনে তুলেছেন শীর্ষে তাঁর একক দক্ষতায়। শিলং লাজংয়ের বিরুদ্ধে প্রথমার্ধেই হ্যাটট্রিক। ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারের জাতীয় বা আই লিগে এমন নজির নেই। গোলসংখ্যা ক্রমশ বাড়াচ্ছেন বিশ্বজিতের এই নাইজেরিয়ান ঘোড়া। ইতিমধ্যে কেরিয়ারে করে ফেলেছেন ২০৯ গোল। তিনি এগোচ্ছেন, এগিয়েও নিয়ে যাচ্ছেন দলকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে Ranti
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement