advertisement

India vs Pakistan: এশিয়া কাপে ম্যাচের আগে ভারতকে হুমকি পাকিস্তানের! পাক তারকা যা বললেন...

Last Updated:

India vs Pakistan: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাক ২২ গজের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। মেগা ম্যাচের আগে ভারতীয় দলকে আক্রমণ করল পাকিস্তান। ভারতকে হারানোর চ্যালেঞ্জ এখন থেকেই দিয়ে রাখলেন পাক তারকা।

News18
News18
৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। আগামী বছর টি-২০ বিশ্বকাপ থাকায় টি-২০ ফর্ম্যাটে হবে এবারের প্রতিযোগিতা। ১৪ তারিখ গ্রুপ পর্বে সাক্ষাৎ ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাক ২২ গজের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। মেগা ম্যাচের আগে ভারতীয় দলকে আক্রমণ করল পাকিস্তান। ভারতকে হারানোর চ্যালেঞ্জ এখন থেকেই দিয়ে রাখলেন পাক তারকা।
শেষ পাঁচ সাক্ষাতে ভারতের বিরুদ্ধে যে কোনও বড় প্রতিযোগিতায় একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। কয়েকটি ম্যাচ একতরফাভাবেও জিতেছে ভারত। আর পাকিস্তানের সাম্প্রতিক ফর্মও একেবারে ভাল নয়। তারপরও হুমকি বা হুঁশিয়ারি দেওয়া ছাড়ছে না পাকিস্তান। পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ জানিয়েছেন তাদের ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে।
আকিভ জাভেদ বলেছেন, “এশিয়া কাপে আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। আমাদের দলের ভারতকে হারানোর মত ক্ষমতা রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে কেমন সম্পর্ক, তা সকলেই জানেন। ভারত-পাকিস্তানের থেকে বড় ম্যাচ ক্রিকেট বিশ্বে নেই। আমাদের ছেলেরা দেশের জন্য খেলবে। আমরা দেখিয়ে দেব, পাকিস্তান ক্রিকেট কী। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে শেষ বার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তারপর থেকে ভারতীয় দলের দাপট অব্যাহত রয়েছে। এবারের এশিয়া কাপের জন্য পাকিস্তান স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে বাদ দিয়েছে পিসিবি। ভারত এবার কেমন স্কোয়াড ঘোষণা করে সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: এশিয়া কাপে ম্যাচের আগে ভারতকে হুমকি পাকিস্তানের! পাক তারকা যা বললেন...
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement