advertisement

‘মা’ সানিয়ার দুরন্ত কামব্যাক, অস্ট্রেলিয়ান ওপেনের আগে জিতলেন হোবার্ট ওপেন

Last Updated:

সানিয়া মির্জার দুরন্ত ফর্মের সাক্ষী রইল হোবার্ট ওপেন

#মেলবোর্ন:মা হওয়া মানে কেরিয়ারের শেষ নয় , এটা একটা নতুন শুরু ৷ এর আগেও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলা ও পারফর্মাররা প্রমাণ করেছেন আরও একবার প্রমাণ করলেন সানিয়া মির্জা ৷ ব্রেক কে বাদ- কামব্যাক যাই বলে নিন এর চেয়ে পারফেক্ট আর কিছু হতে পারত না সানিয়া মির্জার ৷  সন্তানের জন্মের পর এটাই প্রথম টুর্নামেন্ট জিতলেন তিনি ৷ পার্টনার নাদিয়া কেইচেনোককে সঙ্গে নিয়ে দ্বিতীয় বাছাই জুটিকে হারিয়ে দিলেন৷ খেলার ফল ৬-৪, ৬-৪ ৷ ৩৩ বছরের সানিয়া অলিম্পিক্সের বছরের শুরুটা ভালোই করলেন ৷
advertisement
ইজহানের জন্মের পর এটাই সানিয়ার প্রথম টুর্নামেন্ট ৷ অস্ট্রেলিয়ান ওপেনের আগে শুরুটা ভালোই হল হায়দরাবাদী শাটলারের ৷ এটা সানিয়ার ৪২ তম ডাব্লু টিএ ডাবলস খেতাব ৷ ২০১৭ সালের ব্রিসবেন ওপেনে শেষবার ট্রফি জিতেছিলেন ৷ তাতে সানিয়ার পার্টনার ছিলেন বেথনি মাটেক৷
advertisement
advertisement
২০১৮ টা নিজের ফ্যামিলি প্ল্যানিং -র জন্য রেখেছিলেন ৷ ২০১৯ নয়া ইনিংস শুরু করেন স্বামী শোয়েব মালিকের সঙ্গে ৷ সানিয়া ও নাদিয়া শুরুতেই চাইনিজ জুটিকে ব্রেক করে দেন ৷ একটা সময় লড়াইটা ছিল কাঁটায় কাঁটায় ফল ছিল ৪-৪ ৷ ৪০ -অল হয়ে যায় ৷ তার ফলে গুরুত্বপূর্ণ ব্রেক পেয়ে যায় ও নিজেদের সার্ভ ধরে রাখে ৷
advertisement
আর কোনও ট্যুইস্ট দিতে পারেনি সানিয়ার প্রতিপক্ষরা ৷ ফলে সেট জিতে যায় ৷ দ্বিতীয় গেমেও সানিয়ারই দাপট দেখান , বের করে নেন ম্যাচ ৷
দেখে নিন জয়ের পর অভিভূত সানিয়া কী বললেন...
advertisement
এদিকে সানিয়ার সমর্থনে গ্যালারিতে হাজির ছিলেন সমর্থকরাও৷ সানিয়া তাঁদের সঙ্গে সেলফির আবদারও ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘মা’ সানিয়ার দুরন্ত কামব্যাক, অস্ট্রেলিয়ান ওপেনের আগে জিতলেন হোবার্ট ওপেন
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement