advertisement

সিন্ধুকে হারিয়ে কমনওয়েলথে রেকর্ড গড়লেন সাইনা

Last Updated:

রবিবার ভোরে আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে ৷ শুধু ঘরে সোনা আসাই নয়, রীতিমতো রেকর্ড তৈরি করে দেশের হয়ে সেই সোনা এনে দিলেন সাইনা নেহওয়াল ৷

#গোল্ড কোস্ট: রবিবার ভোরে আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে ৷ শুধু ঘরে সোনা আসাই নয়, রীতিমতো রেকর্ড তৈরি করে দেশের হয়ে সেই সোনা এনে দিলেন সাইনা নেহওয়াল ৷ অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে হারিয়ে এ দিন মহিলাদের সিঙ্গলসে সোনা ছিনিয়ে নিলেন ২৮ বছরের সাইনা ৷
বেশ কিছুদিন ধরেই চোটের সমস্যায় ভুগছিলেন সাইনা ৷ কিন্তু ফিরে এসে যেন আরও ক্ষিপ্র তিনি ৷ প্রথম রাউন্ড খুব সহজেই জিতে নেন সাইনা তবে দ্বিতীয় রাউন্ড সহজে আয়ত্তে আসেনি ৷ প্রতিপক্ষের সঙ্গে জোর লড়াইয়ের শেষে সোনার মুকুট রইল তাঁরই মাথায় ৷ শুধু তাই নয়, আজকের খেলায় জেতার পাশাপাশি কমনওয়েলথে একটি রেকর্ডও গড়লেন তিনি ৷ সাইনাই প্রথম ব্যাডমিন্টন স্টার যিনি কমনওয়েলথে দুটো সোনা জিতলেন।
advertisement
advertisement
এই মুহূর্তে ভারতের ঝুলিতে ২৬টি স্বর্ণ পদক, ১৭টি রুপো ও ২০টি ব্রোঞ্জ। তালিকার তৃতীয় নম্বরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরেই রয়েছে ভারতের অবস্থান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সিন্ধুকে হারিয়ে কমনওয়েলথে রেকর্ড গড়লেন সাইনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement