advertisement

Olympics Strain : ভয়ঙ্কর পরিস্থিতি ঠেকাতে জাপানিদের প্রতিবাদ

Last Updated:

টোকিও অলিম্পিক আয়োজিত হলে বিভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন স্ট্রেনগুলি একত্রিত হবে। একে-অপরের সংস্পর্শে আসবে। আর তা থেকেই জন্ম নিতে পারে অলিম্পিক স্ট্রেন

গত বছর করোনার কারণেই স্থগিত হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। কিন্তু প্রথম ঢেউ যেতে না যেতেই হাজির ভাইরাসের দ্বিতীয় ঢেউ। রূপ বদলে আরও ক্ষতিকর হয়ে গিয়েছে কোভিড ভাইরাস। গ্রেট ব্রিটেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার স্ট্রেন তো রয়েইছে, পাওয়া গিয়েছে আরও একটি ভয়ানক রূপ। আর প্রত্যেকটিই ভিন্ন ভিন্ন এবং এগুলির মারণ ক্ষমতাও আরও বেশি। এই পরিস্থিতিতেই আয়োজিত হচ্ছে টোকিও অলিম্পিক।
advertisement
জাপান প্রশাসন, অলিম্পিক আয়োজক সংস্থা এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এখনও বিশ্বের জনপ্রিয়তম টুর্নামেন্টটি আয়োজনের পক্ষেই। ইতিমধ্যে বিদেশি দর্শকদের জাপানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্বদেশিরা স্টেডিয়ামে যেতে পারবেন কিনা, সেব্যাপারে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও জাপানিরা নিজেরাই অলিম্পিক আয়োজনের বিপক্ষে। এই পরিস্থিতিতেই জাপানি চিকিৎসক নাওটো উয়েয়ামা শোনালেন এই আতঙ্কের কথা।
advertisement
advertisement
তিনি জানিয়েছেন, “টোকিও অলিম্পিক আয়োজিত হলে বিভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন স্ট্রেনগুলি একত্রিত হবে। একে-অপরের সংস্পর্শে আসবে। আর তা থেকেই জন্ম নিতে পারে অলিম্পিক স্ট্রেন। অলিম্পিক শেষ হলেও, যা সামনে আসতে পারে। নয়া এই স্ট্রেন আগের তুলনায় আরও বেশি ধংসাত্মকও হতে পারে। আর এখান থেকেই উৎপত্তি হওয়ায় সেই স্ট্রেনটির নামই হবে টোকিও অলিম্পিক স্ট্রেন। আগামী ১০০ বছরেও যা নিয়ে কম সমালোচনা হবে না।” এখন দেখার এই আতঙ্কের মধ্যেই শেষপর্যন্ত অলিম্পিক আয়োজন হয় কি না!
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Olympics Strain : ভয়ঙ্কর পরিস্থিতি ঠেকাতে জাপানিদের প্রতিবাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement