advertisement

উইন্টার ইউথ অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার সঙ্গে দেখা নীতা অম্বানির

Last Updated:

ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সদস্য নীতা অম্বানি দেখা করলেন অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার সঙ্গে

#জুরিখ: সুইৎজারল্যান্ডে বসেছে উইন্টার ইউথ অলিম্পিক গেমসের আসর ৷ লাউসেনে সেই ইভেন্ট সামনে থেকে দেখছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সন ও ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সদস্য নীতা অম্বানি ৷ ভারতের হয়ে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার সঙ্গে দেখা করেন নীতা ৷
আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের কর্ণধার নীতা নিজের সঙ্গে অভিনবের ছবি সোশ্যাল মিডিয়ায় ট্যুইটও করেন ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক কমিটির সদস্য হওয়ার নজির নীতা অম্বানির ৷
৭০ বছর বয়স অবধি এই সদস্যপদ থাকবে তাঁর ৷ তিনিই একমাত্র ভারতীয় যাঁর এই অধিকার আছে ৷ আইওসি ২০১৬ সালে এই ঘোষণা করে ৷ ইন্টারন্যাশানাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলিটস কমিশন গত বছর অভিনব বিন্দ্রাকেও এই সদস্যপদ দিয়েছে ৷
advertisement
advertisement
২০০৮ অলিম্পিক্সে শ্যুটিংয়ে ব্যক্তিগত বিভাগে সোনা জিতে নজির গড়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ ২০১৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশানল স্পোর্টস ফেডেরশনসের অ্যাথলিটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ৷
২০২০ সালের উইন্টার ইউথ অলিম্পিক গেমস শুরু হয়েছে ৯ জানুয়ারি থেকে চলবে ২০ জানুয়ারি অবধি ৷ এই নিয়ে তৃতীয়বার এই গেমসের আসর বসেছে ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
উইন্টার ইউথ অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার সঙ্গে দেখা নীতা অম্বানির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement