advertisement

কমনওয়েলথ সোনাজয়ী সঞ্জিতা চানু ডোপ স্ক্যানারের নিচে

Last Updated:

গতমাসেই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সঞ্জিতা চানু আর তারপর শুক্রবার এল দুঃসংবাদ ৷

#নয়াদিল্লি: গতমাসেই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সঞ্জিতা চানু আর তারপর শুক্রবার এল দুঃসংবাদ ৷
কমনওয়েলথ গেমসে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন ভারোত্তোলক সঞ্জিতা চানু। শুক্রবার ডোপ টেস্ট পাস করতে পারলেন না ৷ টেস্টোস্টেরন পাওয়া গেছে তাঁর মূত্রের নমুনায় ৷ তাঁর রক্তে নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েডের নমুনা পাওয়া গেছে ৷ আন্তর্জাতিক ভারোত্তলন সংস্থা তাঁর উপরে শর্তাধীন নিষেধাজ্ঞাও জারি করেছে।
অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে ৫৩ কেজি বিভাগে জয় করা সোনার পদকও হাতছাড়া হওয়ার সম্ভবনা রয়েছে ৷
advertisement
advertisement
তবে যদি দেখা যায় অ্যান্টি ডোপিং কোনও নিয়ম ভাঙেননি সঞ্জিতা তাহলে তাও জানানো হবে জানিয়েছে ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন ৷ ভারোত্তলন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জিতার মূত্র নমুনায় পজ়িটিভ টেস্টস্টেরন পাওয়া গেছে। ডোপিং বিরোধী নিয়ম ভাঙার জন্য এই অ্যাথলিটের উপরে শর্তাধীন নিষেধাজ্ঞা জারি করা হল।
২৪ বছরের মণিপুরি কমনওয়েলথ রেকর্ড ভেঙেছিলেন ৷ স্ন্যাচ ক্যাটাগরিতে ৮৪ কেজি ও তারপর ১০৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৯২ কেজি তুলেছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কমনওয়েলথ সোনাজয়ী সঞ্জিতা চানু ডোপ স্ক্যানারের নিচে
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement