advertisement

জাকার্তায় প্রথম পদক ভারতের, ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ অপূর্বি-রবি জুটির

Last Updated:
#জাকার্তা: এশিয়ান গেমসে সুপার সানডে-তে ভারতের মিশ্র প্রাপ্তি। এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বি চান্ডেলা ও রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অপূর্বি ও রবি।
৮৩৫.৩ পয়েন্টে শেষ করে অপূর্বী-রবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিলেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। রুপো জেতার সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত সেটা সম্ভব হয়নি ৷ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অপূর্বীদের ৷ ৪৯৪.১ পয়েন্টে সোনা জেতে তাইপে ৷ ৪৯২.৫ পয়েন্ট পেয়ে রুপো যায় চিনের দখলে।
অপরদিকে কুস্তিতে প্রথম রাউন্ডেই হতাশ করলেন সুশীল কুমার। হারলেন বাহরিনের প্রতিযোগীর কাছে। সাঁতারে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে ভারতের শ্রীহরি নটরাজ ও সাজন প্রকাশ।
advertisement
advertisement
মহিলা কবাডিতে জাপানকে হারালেও মহিলা বাস্কেটবলে চিনা তাইপেই-র কাছে হার হজম করে ভারতের। পদক তালিকায় এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে চিন, দ্বিতীয় চিনা তাইপে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জাকার্তায় প্রথম পদক ভারতের, ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ অপূর্বি-রবি জুটির
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement