advertisement

Mohun Bagan New Logo: মুছে গেল এটিকে, ফিরল পালতোলা নৌকায় ১৮৮৯, নতুন লোগো পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান ফ্যানেরা

Last Updated:

Mohun Bagan New Logo: ঘোষণা হলেও কবে প্রকাশ পাবে মোহবাগান সুপার জায়ান্টসের নতুন লোগো সেই অপক্ষাতেই ছিলেন ফ্যানেরা। আর যেদিন শহরে পা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, সেদিনই নতুন লোগো প্রকাশ পেল মোহনবাগান সুপার জায়ান্টসের।

কলকাতা: গত মরশুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্লাবের নামের আগে থেকে ‘এটিকে’ উঠিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। জানিয়েছিলেন আগামি মরসুম থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে শতাব্দী প্রাচীন ক্লাব। ঐতিহাসিক ক্লাবের নামের আগে থাকবে না কোনও কিছুই। সমর্থকদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় ট্রফি জয়ের আনন্দ আরও দ্বিগুন হয়েছিল।
ঘোষণা হলেও কবে প্রকাশ পাবে মোহবাগান সুপার জায়ান্টের নতুন লোগো সেই অপক্ষাতেই ছিলেন ফ্যানেরা। আর যেদিন শহরে পা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, সেদিনই নতুন লোগো প্রকাশ পেল মোহনবাগান সুপার জায়ান্টসের। নতুন লোগোতে মোহনবাগানের নামের আগে কিছু নেই, মাঝে পালতোলা নৌকায় ফিরেছে সেই ১৮৮৯ সাল’। অবশেষে অফিসিয়ালি মোহনবাগানের সামনে থেকে এটিকে উঠে যাওয়া যেন ধরে প্রাণ পেল সবুজ-মেরুণ ফ্যানেরা।
advertisement
advertisement
ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন লোগোর ছবি প্রকাশ করা হয়ছে। নতুন লোগে দেখে খুশি ফ্যানেরা। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের আগে পালতোলা নৌকার উপরে ‘১৮৮৯’ লেখা থাকত না। এবার সেই সাল ফিরেছে। নতুন লোগোতে উপরে মোহনবাগান, নীচে সুপার জায়ান্ট, মাঝে পাল তোলা নৌকা ১৮৮৯ লেখা। মোহন বাগান ও সুপার জায়ান্টসের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে রয়েছে আরপিএসজি গ্রুপের লোগো।
advertisement
advertisement
প্রসঙ্গত, ঘোষণার পর এতদিন কেন লোগো প্রকাশ করা হয়নি তা নিয়ে মোহনবাগান ফ্যানেদের কটাক্ষ করতে ছাড়েনি ইস্টবেঙ্গল ফ্যানেরা। বার বার বলেছে ক্লাব বেঁচে দেওয়া হয়েছে। এবার অফিসিয়াল লোগো প্রকাশ করার পর উচ্ছ্বসিত মোহনবাগানপ্রেমীরা। এ যেন চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের ফ্যানেদের পাল্টা জবাবের আনন্দ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan New Logo: মুছে গেল এটিকে, ফিরল পালতোলা নৌকায় ১৮৮৯, নতুন লোগো পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান ফ্যানেরা
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement