advertisement

৬ বছরের অপেক্ষা শেষ শামির! মেয়ে তাঁর কাছে, আনন্দে চোখে জল ভারতীয় বোলারের

Last Updated:

Mohammad Shami meets his daughter: বহুবার মেয়েকে কাছে না পাওয়ার যন্ত্রণার কথা বলেছেন মহম্মদ শামি। এবার মেয়ের সঙ্গে তাঁর প্রিয় রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করেন শামি। তার পর মেয়েকে উপহারও দেন। সপ্তাহখানেক আগেই মেয়ের জন্মদিন ছিল। মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানান শামি। তবে সবটাই হয়েছিল সোশ্যাল মিডিয়া মারফত।

কলকাতা: একটা-দুটো দিন নয়, ৬ বছর তিনি মেয়ের থেকে দূরে। বারবারই মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানাতেন সোশ্যাল মিডিয়া মারফত। তবে এবার মহম্মদ শামির আর আনন্দের সীমা নেই। কারণ, এতদিন পর মেয়েকে কাছে পেয়েছিলেন তিনি।
৬ বছর ধরে মেয়েকে চোখের সামনে দেখেননি তিনি। মেয়ে কতটা বড় হয়েছে, কী করছে, সবটাই তাঁকে জানতে হত সোশ্যাল মিডিয়া মারফত। এতদিন পর মেয়ে বেবোকে হাতের নাগালে পেয়ে শামির চোখের কোণ চিকচিক করে উঠল।
আরও পড়ুন- ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?
স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা এখনও কোর্টে ঝুলে রয়েছে। মেয়ে থাকে মায়ের সঙ্গে। তাই শামির সঙ্গে আর মেয়ের দেখা হয় না। মেয়েকে সামনে পেয়ে আবেগে ভাসলেন শামি। মেয়ে আয়রাও বাবাকে পেয়ে খুশি।
advertisement
advertisement
ইস্টবেঙ্গল দিবসে ‘প্রাইড অফ বেঙ্গল’ স্বীকৃতি গ্রহণ করতে ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন শামি। তার পর মেয়ের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা সময় কাটিয়েছিলেন শামি। তাঁর মেয়ের এখন ৯ বছর বয়স। বাবাকে সে শেষবার দেখেছিল ৬ বছর আগে। এর মাঝে আর বাবা-মেয়ের দেখা হয়নি।
—- Polls module would be displayed here —-
advertisement
বহুবার মেয়েকে কাছে না পাওয়ার যন্ত্রণার কথা বলেছেন শামি। এবার মেয়ের সঙ্গে তাঁর প্রিয় রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করেন শামি। তার পর মেয়েকে উপহারও দেন। সপ্তাহখানেক আগেই মেয়ের জন্মদিন ছিল। মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানান শামি। তবে সবটাই হয়েছিল সোশ্যাল মিডিয়া মারফত।
আরও পড়ুন- একের পর এক খারাপ খবর প্যারিস থেকে, হাসপাতালে গেলেন ভিনেশ
প্রসঙ্গত, স্ত্রীর সঙ্গে শামির বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আলিপুর আদালতে। আদালতের অনুমতি সাপেক্ষে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন শামি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৬ বছরের অপেক্ষা শেষ শামির! মেয়ে তাঁর কাছে, আনন্দে চোখে জল ভারতীয় বোলারের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement