advertisement

Matthew Wade: ডিআরএস সিদ্ধান্তে ক্ষুব্ধ, ড্রেসিংরুমে হেলমেট ছুড়ে তাণ্ডব চালালেন ওয়েড ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Angry Matthew Wade throws helmet: ডিআরএসেও কেন তাঁকে আউট দেওয়া হল, তা নিয়ে ড্রেসিংরুমে নিজের ক্ষোভ উগড়ে দেন ওয়েড ৷ হেলমেট ছুড়ে ফেলার পাশাপাশি ব্যাটও চালাতে থাকেন তিনি ৷

Photo Source: Twitter
Photo Source: Twitter
মুম্বই: একটা আউটের সিদ্ধান্তকে ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড ! ডিআরএসের সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারলেন না ম্যাথিউ ওয়েড (Matthew Wade) ৷ ড্রেসিংরুমেই ছুড়লেন নিজের হেলমেট ৷ পাশাপাশি ব্যাট হাতেও কিছু সময়ের জন্য রীতিমতো তাণ্ডব চালালেন তিনি ৷ বৃহস্পতিবার রাতে আইপিএলে গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ঘটনা (Angry Matthew Wade throws helmet) ৷
ওয়াংখেড়েতে গুজরাতের ইনিংসের ৫.২ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লিউ হন ওয়েড ৷ সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ওয়েড ৷ বল তাঁর ব্যাটের কানায় লেগে প্যাডে লেগেছিল বলেই দাবি ওয়েডের ৷ কিন্তু ডিআরএসের সিদ্ধান্তও তাঁর বিপক্ষেই যায় ৷ আম্পায়ার আউট দেন ওয়েডকে ৷ কারণ টেলিভিশন রিপ্লেতে বল ব্যাটে লাগার কোনও প্রমাণ মেলেনি ৷
advertisement
advertisement
এরপরেই প্রচণ্ড রেগে যান ম্যাথিউ ওয়েড ৷ ডিআরএসেও কেন তাঁকে আউট দেওয়া হল, তা নিয়ে ড্রেসিংরুমে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ হেলমেট ছুড়ে ফেলার পাশাপাশি ব্যাটও চালাতে থাকেন তিনি ৷ দু’বার নিজের ব্যাট আছড়ে ফেলেছিলেন ওয়েড ৷ এই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Matthew Wade: ডিআরএস সিদ্ধান্তে ক্ষুব্ধ, ড্রেসিংরুমে হেলমেট ছুড়ে তাণ্ডব চালালেন ওয়েড ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement