advertisement

মঙ্গলবার কলকাতা লিগের ফয়সালা! হ্যাটট্রিক-এর সামনে ঐতিহ্যবাহী মহামেডান

Last Updated:

Mohammedan: আগামীকালই কলকাতা লিগের ফয়সালা!

কলকাতা: কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে টানা তিন ম্যাচে জয় পেয়েছে মহামেডান। ইস্টবেঙ্গল, ভবানীপুরের মতো দলগুলিকেও হারিয়েছে সাদা-কালো ব্রিগেড।
মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসি ফুটবল দলের সঙ্গে মহামেডানের কলকাতা লিগের ম্যাচ। এই ম্যাচ জিতলেই লিগ জয়ের হ্যাটট্রিক করবে সাদা কালো শিবির।
মঙ্গলবার দুপুর ৩ টে থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা। খবর অনুযায়ী, মোট ৫,০০০ ফ্রি টিকিট থাকবে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য। আগে আসার ভিত্তিতে এই টিকিট পাবেন সমর্থকেরা।
advertisement
advertisement
কলকাতার দুই প্রধান দল কলকাতা লিগে কার্যত জুনিয়রদের খেলিয়েছে। তবে শুরু থেকেই মহামেডান খেলেছে পূর্ণ শক্তির দল নিয়ে। যার সুফল পেতে চলেছে তারা। মহামেডান দাঁড়িয়ে আছে ৩৮ পয়েন্টে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার তারা জিতলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মঙ্গলবার কলকাতা লিগের ফয়সালা! হ্যাটট্রিক-এর সামনে ঐতিহ্যবাহী মহামেডান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement