advertisement

জুনিয়র ওয়ার্ল্ড কাপ শুটিংয়ের অভিষেকেই পদক জয় আদ্রিয়ান কর্মকারের! খাতা খুলল ভারত

Last Updated:

জার্মানির সুহলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট সেন্টার রেঞ্জে মঙ্গলবার ৫০ মিটার রাইফেল prone পুরুষ জুনিয়র ইভেন্ট-এর অভিষেকেই রুপো জয় আদ্রিয়ানের।

News18
News18
কলকাতা: আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন (ISSF) জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রথম পদক জয় আদ্রিয়ান কর্মকারের।
জার্মানির সুহলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট সেন্টার রেঞ্জে মঙ্গলবার ৫০ মিটার রাইফেল prone পুরুষ জুনিয়র ইভেন্ট-এর অভিষেকেই রুপো জয় আদ্রিয়ানের।
অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারের ছেলে আদ্রিয়ান ৬০টি শটে ৬২৬.৭ স্কোর করে। মাত্র ০.৩ পয়েন্টে সোনা হাতছাড়া হয় তার। সোনা জেতে সুইডেনের জেসপার জোহানসন (৬২৭.০) এবং ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের গ্রিফিন লেকের (৬২৪.৬)।
advertisement
advertisement
আরও পড়ুন- অর্ধেক আইপিএল শেষ! প্লে-অফে তিন দল! ‘ফাঁকা’ আর একটা জায়গা! ‘আশা’ তিন দলের
এই পদকজয় আদ্রিয়ানের জন্য জুনিয়র জাতীয় রেকর্ড হয়ে রইল। ভারতের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করলেও এই প্রথম বিশ্বকাপে অংশ নেয় সে।
অন্যান্য ভারতীয়দের মধ্যে ১৫ বছর বয়সী রোহিত কান্যান ৬২০.২ স্কোর করে ১২তম স্থানে এবং বেদান্ত নিতিন ওয়াঘমারে ৬১৪.৪ স্কোর করে ৩৫তম স্থানে শেষ করেন। গত বছর তিনটি ISSF জুনিয়র ইভেন্টের মধ্যে ভারত দুটি শীর্ষ স্থানে শেষ করেছিল, এবার ৫৭ জন শুটার ও ২১ জন কর্মকর্তা, কোচ এবং সাপোর্ট স্টাফ-সহ সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত।
advertisement
জার্মানির মাঝখানে অবস্থিত ছোট শহর সুহল, যার জনসংখ্যা মাত্র ৪০,০০০ মতো। এটি বহু বছর ধরে জুনিয়র আন্তর্জাতিক শুটিং সার্কিটের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এখানে বহু ভবিষ্যতের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নদের জন্ম হয়েছে। এবছর ৫৯টি দেশের ৬৩০ জনেরও বেশি শুটার অংশ নিয়েছিল। ১৫টি অলিম্পিক ইভেন্ট এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত, যার মধ্যে ৫০ মিটার রাইফেল prone প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দিনের সূচনা হয়েছে। ২৬ মে ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টের মাধ্যমে শেষ হবে এই প্রতিযোগিতা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জুনিয়র ওয়ার্ল্ড কাপ শুটিংয়ের অভিষেকেই পদক জয় আদ্রিয়ান কর্মকারের! খাতা খুলল ভারত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement