advertisement

Jasprit Bumrah : বুমরাহকে সারা বিশ্ব কেন বলে 'জিনিয়াস', এই ভিডিও তার প্রমাণ! দেখার মতো ডেলিভারি, ভয়ঙ্কর টি-২০ ব্যাটারের স্টাম্প ওড়ালেন

Last Updated:

Jasprit Bumrah : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচে খেলছে ভারতীয় দল। এই ম্যাচে জসপ্রিত বুমরাহ কুইন্টন ডি কককে বোল্ড করলেন।

News18
News18
কলকাতা : কেউ বলছেন গোট, কেউ আবার ডাকছেন জিনিয়াস বলে! জসপ্রিত বুমরাহ কেন বিশ্বের অন্যতম সেরা পেসার, সেটা যেন এই একটা ভিডিও প্রমাণ করে দিচ্ছে!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় দল। দারুণ শুরু করলেন বুমরাহ। আহমেদাবাদে টস হারের পর ভারতীয় দল প্রথমে ফিল্ডিং করতে নেমে পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরি করেছিল।
নিজের প্রথম ওভারেই বুমরাহ বিপজ্জনক ডি কককে এমন একটি দারুণ বল দিয়ে বোল্ড করেন স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ে। এর আগে ডিকক একটি চার মেরেছিলেন এবং বুমরাহ সেই প্রতিশোধ উইকেট নিয়ে নেন।
advertisement
advertisement
ইনিংসের দ্বিতীয় ওভারে বুমরাহ আবার বল করতে আসেন। প্রথম তিনটি বল অসাধারণ, কিন্তু চতুর্থ বলে ডিকক চার মেরে দেন। ওভারের পঞ্চম বলে বুমরাহ এক অ্যাঙ্গেল ব্যবহার করে বল করেন। সেই ডেলিভারি ডিককের স্টাম্প উড়িয়ে দেয়। বুমরাহর সেই ডেলিভারি বুঝতেই পারেননি ডি কক। দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার মাত্র ৭ বল খেলে ৬ রান করে আউট হন।
advertisement
আরও পড়ুন- ভারতের কাছে হেরে ভূত বাংলাদেশ! নাকানি চোবানি খেয়ে হারল টাইগাররা! এশিয়া কাপ এল ভারতে
এই ফরম্যাটে ডিকক বরাবর বুমরাহের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি বুমরাহর শিকার হলেন। এর পর রায়ান রিকেলটনকেও আউট করে দেন বুমরাহ। উল্লেখ্য, সুপার এইটে প্রতিটি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে। ভারতীয় দল আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছে। এর পর ভারতের ম্য়াচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। তার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ফলে রাস্তা যে কঠিন তা আর বলার অপেক্ষা রাখে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah : বুমরাহকে সারা বিশ্ব কেন বলে 'জিনিয়াস', এই ভিডিও তার প্রমাণ! দেখার মতো ডেলিভারি, ভয়ঙ্কর টি-২০ ব্যাটারের স্টাম্প ওড়ালেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement