Asia Cup Rising Stars 2026 : ভারতের কাছে হেরে ভূত বাংলাদেশ! নাকানি চোবানি খেয়ে হারল টাইগাররা! বিশ্বকাপের মাঝে এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Asia Cup Rising Stars 2026 : ব্যাংককে আয়োজিত এবারের মেয়েদের রাইজিং এশিয়া কাপের ফাইনালে ভারতীয় এ মহিলা দলের কাছে ৪৬ রানে হারল বাংলাদেশ।
কলকাতা : বিশ্বকাপের মাঝে এশিয়া কাপ রাইজিং স্টার ২০২৬-এ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা এ দল। ফাইনালে বাংলাদেশকে ৪৬ রানে হারাল ভারত।
ব্যাংককে আয়োজিত হয়েছিল এবারের মেয়েদের রাইজিং এশিয়া কাপের ফাইনাল। চলতি প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দল ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছিল। ওদিকে আবার তারা সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল। তবে ফাইনালে ভারতের সামনে পড়তেই লম্ফঝম্ফ শেষ!
ভারতীয় দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হারে। এর পর কামব্যাক করে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে হারায়। তার পর রবিবার বাংলাদেশকে ফাইনালে উড়িয়ে ট্রফি জিতল ভারত।
advertisement
advertisement
ফাইনালে এদিন আগে ব্যাট করে ভারতীয় ‘এ’ দল ১৩৪ তোলে। এর পর বাংলাদেশের সমর্থকরা ভেবেছিলেন, ফাইনালের তুলনায় আহামরি কোনও রান নয়। তবে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের শিরোপা দখলের লড়াইয়ে এত কম রানই ফ্যাক্টর হয়ে দাঁড়াল।
বাংলাদেশ দল পুরো ২০ ওভার খেলতেও পারেনি। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। এর পর ৪৬ রানে হারে ফাহিমা খাতুনের দল। ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। এই নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ভারতীয় ‘এ’ দল। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।
advertisement
সংক্ষিপ্ত স্কোর:
ভারতীয় ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।
বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ (শামীমা ২০, শারমীন ১৮, ফাহিমা ১৪, সাদিয়া ১০; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।
advertisement
ফল: ভারতীয় ‘এ’ দল ৪৬ রানে জয়ী।
ম্যাচের সেরা: তেজাল হাসাবনিস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 4:52 PM IST











