advertisement

ডার্বি হার ইস্টবেঙ্গলের, লাল-হলুদের 'স্বপ্ন' শেষ করে দিল দুর্ধর্ষ মোহনবাগান

Last Updated:

Kolkata Derby: ডার্বি জিতে ISL-র শীর্ষে উঠল মোহনবাগান। এবারের আইএসএলে ১৭টি ম্যাচের শেষে মোহনবাগানের পয়েন্ট ৩৬। মুম্বই সিটি এফসির থেকে গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান।

কলকাতা: ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। তাই বলে কেউ অবচেতন মনেও ভাবেননি, ফিরতি ডার্বিতে লাল-হলুদ ফেভারিট। শেষমেশ আশঙ্কাই সত্যি হল। ৩-১ ব্যবধানে ডার্বি হারল ইস্টবেঙ্গল। দুর্ধর্ষ মোহনবাগানের সামনে  হাঁটু মুড়ে বসে পড়ল লাল-হলুদ।
ডার্বি জিতে ISL-র শীর্ষে উঠল মোহনবাগান। এবারের আইএসএলে ১৭টি ম্যাচের শেষে মোহনবাগানের পয়েন্ট ৩৬। মুম্বই সিটি এফসির থেকে গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলের ডু অর ডাই ম্যাচ,ডার্বি থেকে কী ঘুড়ে দাঁড়াবে দল,কী বলছেন কুয়াদ্রাত
এদিন প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় সবুজ মেরুন। আইএসএলের প্লে-অফে উঠে গিয়েছে মুম্বই সিটি এফসি। আপাতত আইএসএলের পয়েন্ট তালিকায় ২ নম্বরে মুম্বই। ১৮টি ম্যাচে তাদের ৩৬ পয়েন্ট।
advertisement
advertisement
তিন নম্বরে ওড়িশা এফসি। আইএসএলের প্লে-অফের টিকিট পেয়েছে তারাও। ১৮ ম্যাচে ওড়িশার ৩৫ পয়েন্ট। মোহনবাগানের কাছে ডার্বি হেরে আইএসএলের স্বপ্ন কার্যত শেষ ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন- শাবাশ ক্যাপ্টেন! রোহিত শর্মা প্রাণ বাঁচালেন একজনের! জীবনটাই চলে যেত! ভয়াবহ ঘটনা
পয়েন্ট তালিকার ১০ নম্বরে লাল-হলুদ বাহিনী। ১৯টি ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। প্রথমার্ধের খেলা শেষে এদিন জল্পনা ছিল, আবার কি ডার্বিতে ৫ গোলের সম্ভাবনা! মোহনবাদাবের হয়ে এদিন তিনটি গোল করেন  কামিংস, লিস্টন, পেত্রাতোস।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বি হার ইস্টবেঙ্গলের, লাল-হলুদের 'স্বপ্ন' শেষ করে দিল দুর্ধর্ষ মোহনবাগান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement