advertisement

IPL 2022: আইপিএলের প্রথম ম্যাচে সিএসকে বনাম কেকেআর, কখন, কোথায়, জানুন

Last Updated:

IPL 2022: ১০ দলের টুর্নামেন্টে লিগ রাউন্ডে মোট ৭০ টি ম্যাচ খেলা হবে৷ এই ম্যাচগুলি মুম্বইয়ের ৩ টি ভ্যেনু এবং পুণেতে খেলা হবে৷

ipl 2022: when will ipl 2022 start and where to watch 1st match csk vs kkr live streaming
ipl 2022: when will ipl 2022 start and where to watch 1st match csk vs kkr live streaming
#কলকাতা:  আইপিএল ২০২২ (IPL 2022) ১৫ তম মরশুম শুরু হচ্ছে ২৬ মার্চ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও সিএসকে (KKR vs CSK)৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর বনাম সিএসকে (KKR vs CSK) ম্যাচ খেলা হবে৷ আইপিএলের এই মরশুমে লখনউ সুপার জায়ন্টস এবং গুজরাত টাইটান্স দুটি নতুন দল আইপিএলে খেলছে৷ ১০ দলের টুর্নামেন্টে লিগ রাউন্ডে মোট ৭০ টি ম্যাচ খেলা হবে৷ এই ম্যাচগুলি মুম্বইয়ের ৩ টি ভ্যেনু এবং পুণেতে খেলা হবে৷ করোনার কারণে এইবার কোনও দল ঘরোয়া মাঠে ম্যাচ খেলা হবে না৷ মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য কয়েকটি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে৷ প্লে অফ ম্যাচের সূচি অবশ্য এখনও ঠিক হয়নি৷
এইবার স্বল্প সংখ্যায় হলেও আইপিএলের রোমাঞ্চ মাঠে থেকে দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন অনেকেই৷ এখনও অবধি মহারাষ্ট্র সরকার শুধুমাত্র মাঠের দর্শক ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শককে ঢোকার অনুমতি দিয়েছে৷
advertisement
advertisement
ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ি , ‘‘যেমন যেমন টুর্নামেন্ট এগোবে তত দর্শক সংখ্যায় বৃদ্ধি হবে৷ করোনার কেসে এখন অনেকটা কম আছে তাই আশা করা যায় অধিক সংখ্যায় দর্শক আসতে পারবেন৷ ওয়াংখেড়েতে বর্তমান হিসেব অনুযায়ি ১০ হাজার ফ্যান হাজির থাকতে পারবেন৷
আইপিএল ২০২২ -র প্রথম মোকাবিলা কবে খেলা হবে?
advertisement
আইপিএল ২০২২ -র প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স খেলবে৷ এই খেলা হবে ২৬ মার্চ৷
আইপিএল ২০২২ মোকাবিলা কখন কখন হবে?
আইপিএল ২০২২ মোকাবিলা ভারতীয় সময় অনুযায়ি দুপুর ৩.৩০ এ, আর সন্ধ্যা সাড়ে সাতটায়৷ প্রথম ম্যাচের  জন্য ৩ টে তে টস এবং দ্বিতীয় ম্যাচের জন্য ৭ টায় ম্যাচ হবে৷
advertisement
আইপিএল মোকাবিলা কোথায় খেলা হবে?
আইপিএল ২০২২ -র খেলা হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল, ব্র্যাবোর্ন , ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ এছাড়া পুণের এমসিএ স্টেডিয়ামেও খেলা হবে৷
আইপিএল ২০২২ -র সমস্ত খেলার লাইভ টেলিকাস্ট কোথায় দেখবেন?
আইপিএল ২০২২ -র লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টসে দেখা যাবে৷
advertisement
আইপিএল ২০২২ সমস্ত খেলা লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইপিএল ২০২২ সমস্ত খেলা হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএলের প্রথম ম্যাচে সিএসকে বনাম কেকেআর, কখন, কোথায়, জানুন
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement