advertisement

কখনও ভাবিনি যে আইপিএলে খেলার সুযোগ পাব : লুঙ্গি এনগিডি

Last Updated:

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে তাই ধোনিকে অবশ্যই স্বস্তি দেবে দলের পেসার লুঙ্গি এনগিডির ফর্ম ৷

#মুম্বই: তিনি দক্ষিণ আফ্রিকার নতুন পেস সেনসেশন ৷ কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের সময়েই তাঁর বোলিং সবার নজর কেড়েছিল ৷ এবার আইপিএলেও দুরন্ত ছন্দে বল করছেন তিনি ৷ কিংস ইলেভেনের বিরুদ্ধে শেষ ম্যাচ মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ৷ আজ, মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে তাই ধোনিকে অবশ্যই স্বস্তি দেবে দলের পেসার লুঙ্গি এনগিডির ফর্ম ৷
Photo Courtesy: IPL/BCCI Photo Courtesy: IPL/BCCI
চলতি আইপিএলে দারুণ পারফর্ম করা এনগিডির অবশ্য এখনও মাঝে মাঝে বিশ্বাসই হচ্ছে না, তিনি আইপিএলে খেলছেন ৷ কারণ চেন্নাই সুপার কিংস যে তাঁকে এবছর দলে নেবে, সেটা তিনি কখনও ভাবতেও পারেননি ৷ দক্ষিণ আফ্রিকার পেসার জানিয়েছেন, ‘‘ আমি কখনও ভাবিইনি যে আইপিএলে খেলতে পারব। তাই চেন্নাই আমাকে নেওয়ায় চমকে গিয়েছিলাম। চেন্নাইয়ের কোচেরা এবং ধোনি আমাকে যে ভাবে সাহায্য করেছে, তাতে আমি অভিভূত। এত বিশাল সংখ্যক দর্শকের সামনে আমি কখনও খেলিনি। আইপিএলের মতো মঞ্চেই প্রমাণ হয়ে যায় এক জন কত বড় ক্রিকেটার। এ রকম একটা মঞ্চে নিজেকে প্রমাণ করতে পেরে খুব ভাল লাগছে।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কখনও ভাবিনি যে আইপিএলে খেলার সুযোগ পাব : লুঙ্গি এনগিডি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement