advertisement

India vs Pakistan: এবার কবাডিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ফাইনালে উঠে পদক নিশ্চিৎ করল পুরুষ দল

Last Updated:

এশিয়ান গেমসে কবাডিতে ছেলেদের সেমি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট ও পদক পাকা করল ভারত। খেলা ফল ভারত ৬১ ও পাকিস্তান ১৪। India vs Pakistan Asian Games 2023 India beat Pakistan in Kabaddi Semifinal at asian Games.

কবাডিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
কবাডিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
এশিয়ান পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য অব্যাহত ভারতের। হকি, স্কোয়াশ, শুটিং সহ একাধিক ইভেন্টে যেখানেই মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হারের স্বাদ দিয়েছে ভারত। শুক্রবার আরও একবার পাকিস্তানকে হারাল ভারত। এবার কবাডিতে ছেলেদের সেমি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট ও পদক পাকা করল ভারত। খেলা ফল ভারত ৬১ ও পাকিস্তান ১৪।
পাকিস্তানের বিরুদ্ধে কবাডিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভেবেছিলেন বিশেষজ্ঞরা। সেমি ফাইনালের শুরুটাও ভাল করেছিল পাকিস্তান। ভারতের থেকে এগিয়ে ছিল পাক দল। কিন্তু তা ছিল সাময়ীক। এরপর ভারত ম্যাচে কামব্যাক করার পর গোটা ম্যাচ জুড়ে আধিপত্য দেখায় ভারত। পাকিস্তান দলকে নিয়ে রীতিমত ছেলে খেলা করে ভারতীয় দল। ভারতের পয়েন্ট আটকানোর কোন রাস্তা খুঁজে পাচ্ছিল না পাকিস্তান দল।
advertisement
advertisement
ম্যাচের প্রথমার্ধে ৩০-৫ পয়েন্টে লিড নেয় ভারতীয় দল। পুরো সময়ে স্কোর গিয়ে দাঁড়ায় ৬১-১৪। পাকিস্তানকে দুবার অলআউট করে ভারত। এই জয়ের ফলে ফাইনালে পৌছনোয় সোনা-রুপো জয় নিশ্চিৎ হল ভারতীয় দলের। ফাইনালে ইরান ও চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে যে দল জিতবে তারা খেলবে ভারতের বিরুদ্ধে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: এবার কবাডিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ফাইনালে উঠে পদক নিশ্চিৎ করল পুরুষ দল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement