advertisement

#MumbaiTest: মাথায় বলের আঘাতে মাঠে লুটিয়ে পড়লেন আম্পায়ার !

Last Updated:

ভুবনেশ্বর কুমারের ছোঁড়া বল সটান এসে লাগে লেগ আম্পায়ার পল রিফেলের মাথার পিছনে।

#মুম্বই: টি২০ বা ওয়ান ডে-তে ব্যাটসম্যানদের বেধড়ক মারে এখনকার দিনে আর মোটেই নিরাপদ নন আম্পায়াররা ৷  এর জন্য অনেক আম্পায়রই আজকাল খেলা চালাকালীন মাঠে হেলমেট পড়েন ৷ যদিও সেটা টি-২০ ক্রিকেটের ক্ষেত্রেই বেশি দেখা যায় ৷ টেস্ট ক্রিকেটে কোনও আম্পায়ারকে হেলমেট পড়তে আগে দেখা যায়নি ৷ কিন্তু বৃহস্পতিবার ওয়াংখেড়েতে যে ঘটনাটি ঘটল, তারপর আম্পায়াররা মাঠে নামতেই ভয় পাবেন ৷ কারণ শুধু যে ব্যাটসম্যান তা তো নয়, ফিল্ডারদের ছোঁড়া বলও যে আর নিরাপদ নয় ৷ এদিন ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিনে ভুবনেশ্বর কুমারের ছোঁড়া বল এসে লাগে লেগ আম্পায়ার পল রিফেলের মাথায় !
advertisement
ডিপ স্কোয়্যার লেগ থেকে ফিল্ডিং করে বল ছোঁড়েন ভুবি ৷  মাথায় বল লাগলে তৎক্ষণাৎই মাঠে পড়ে যান আম্পায়ার পল রিফেল ৷ এর জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ৷ রিফেলের পরিবর্তে মাঠে আসেন মারায়াস এরাসমাস ৷ তৃতীয় আম্পায়ারের দায়িত্বে আসেন চতুর্থ আম্পায়ার সি সামসুদ্দিন ৷
advertisement
Paul-Reiffel
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#MumbaiTest: মাথায় বলের আঘাতে মাঠে লুটিয়ে পড়লেন আম্পায়ার !
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement