advertisement

India vs australia: ফের আউট ! চাপ বাড়াচ্ছেন ভারতীয় বোলাররা

Last Updated:
#নয়াদিল্লি :মার্কাস স্টোয়েনিস ২০ রানে আউট ৷ তাঁর উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার ৷ এরপরেই অ্যালেক্স কারেকে আউট করে দেন মহম্মদ শামি ৷ শেষদিকে ধামাকা দেখানোর চেষ্টা করতে শুরু করেছিলেন অ্যাস্টন টার্নার ৷ ২০ বলে ২০ রানেই তাঁকে থামিয়ে দিলেন কুলদীপ যাদব ৷ কুলদীপের বলে তাঁকে তালুবন্দি করেন জাডেজা ৷ যখন দ্বিতীয় উইকেট খুইয়েছিল অস্ট্রেলিয়া তখন তাদের স্কোর ছিল ১৭৫ রান আর যখন ৫ উইকেট খোয়ালো তখন তাদের স্কোর ২১০ ৷ এদিকে যখন ৭ উইকেট খোয়ালো তখন রান ২২৯ রান ৷
গ্লেন ম্যাক্সওয়েল এসেই ফিরে গেলেন ৷ খোওয়াজা ও হ্যান্ডসকম্ব যেভাবে দাপটের সঙ্গে খেলছিলেন ঠিক সেরকমভাবেই তরতর করে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার ইনিংস ৷ কিন্তু খোওয়াজা আউট হতেই পরপর আউট ম্যাক্সওয়েল এবং হ্যান্ডসকম্ব ৷ ম্যাক্সওয়েল আউট হলেন ১ রানে ৷ তাঁকে আউট করে দেন রবীন্দ্র জাডেজা ৷ আর ৬০ বলে ৫২ রান করা হ্যান্ডসকম্বকে আউট করে দেন মহম্মদ শামি ৷
advertisement
স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন উসমান খোওয়াজা ৷ গত ম্যাচে ৯১ রানে আউট হয়ে গিয়েছিলেন , ফিরোজ শাহ কোটলায় শতরান মাটিতে ফেলে রেখে এলেন না ৷ এদিন ১০৪ বলে ১০০ রান করেন তিনি ৷ এদিনের তাঁর ইনিংসে রয়েছে ১০ টি চার ও ২ টি ছয় ৷ তবে শতরান করার পরই আউট হয়ে যান অজি ওপেনার ৷ ভুবনেশ্বর কুমারের বলে বিরাট কোহলি তালুবন্দি করেন তাঁকে ৷ খোওয়াজা অবশ্য মোহালিতে শতরান না করলেও রাঁচিতে শতরান করেছিলেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs australia: ফের আউট ! চাপ বাড়াচ্ছেন ভারতীয় বোলাররা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement