advertisement

Ind vs NZ: রাঁচিতে বাড়ছে করোনার গ্রাফ, নিয়ম মানলে তবেই T20-র টিকিট, ঠিক হয়ে গেল Ticket Price

Last Updated:

Ticket Price: ১৯ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) মধ্যে খেলা টি টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ম্যাচ নিয়ে জিএসসিএ ম্যানেজমেন্ট কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল৷

Ind vs NZ: ranchi t20 cricket match
Ind vs NZ: ranchi t20 cricket match
#রাঁচি:  ১৯ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) মধ্যে খেলা টি টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ম্যাচ নিয়ে জিএসসিএ ম্যানেজমেন্ট কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল৷  বিসিসিআইয়ের পক্ষ থেকে জারি হওয়া গাইডলাইনস অনুযায়ি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনা অতিমারির কারণে ক্রিকেট ম্যাচ নিয়ে একাধিক নতুন  নিয়ম জারি হয়েছে৷ গত কয়েক দিনে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে করোনা সংক্রমণ বেড়েছে৷ তাই অতিরিক্ত সাবধানতা বজায় রাখা হচ্ছে৷ রাঁচিতে প্রায় ২ বছর বাদে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসেছে৷ তাই একেবারে ফুলপ্রুফ প্রস্তুতি শুরু হয়েছে৷ ঠিক হয়ে গেছে কী হবে টিকিটের (Ticket) দাম (Price)৷
advertisement
advertisement
 এর সঙ্গে সঙ্গে কমিটির বৈঠকে ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) টি টোয়েন্টি (T20) টিকিটের দাম (Price) যা নির্ধারিত হয়েছে তাতে নানা ক্লাসের টিকিট (Ticket)  রয়েছে৷ প্রতি ক্লাসের টিকিটের আলাদা আলাদা দাম ধার্য হয়েছে৷ ক্রিকেটপ্রেমীরা সর্বনিম্ন ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০০ টাকার টিকিট কিনে ম্যাচ দেখতে পারবেন৷
advertisement
মাঠে চূড়ান্ত সুরক্ষাবিধি জারি হচ্ছে, তার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছে৷ যাতে প্লেয়ারদের কোনও রকমের অসুবিধা না হয়৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ক্রিকেটপ্রেমীদের মাস্ক পরেই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে৷ বিনা মাস্কে দর্শকদের প্রবেশের অনুমতি নেই৷
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত৷
advertisement
১) করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ব্যক্তিদেরই খালি মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ নতুবা ১৫ নভেম্বর ২০২১ -র আরটিপিসিআর (RTPCR) রিপোর্ট নেগেটিভ হতে হবে৷
২) এই দুটি রিপোর্ট স্টেডিয়ামের গেটে পরীক্ষা করার পর ক্রিকেট মাঠে দর্শকদের প্রবেশ করানো হবে৷
advertisement
৩) বিনা মাস্কের ব্যক্তিদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না৷
৪) গেট দিয়ে প্রবেশের সময়ে একে অপরের থেকে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷
৫) টিকিটের দাম ৯০০, ১২০০, ১৪০০, ১৭০০, ১৮০০, ৪০০০, ৫০০০, ৫৫০০ এবং ৯০০০ টাকা হবে৷
৬) ম্যাচের টিকিট স্টেডিয়ামের বেস্ট গেটে তৈরি কাউন্টারে পাওয়া যাবে৷
৭) ১৫, ১৬ ও ১৭ তারিখ হবে টিকিট বিক্রি৷ জেলা প্রশাসনকে সেই খবর জানানো হয়েছে৷
advertisement
৮) দর্শককে নিজেদের জন্য বরাদ্দ সিটেই বসতে হবে৷
৯) মাঠে কোনওরকমের ব্যাগ জাতীয় জিনিস নিয়ে যাওয়া যাবে না৷
১০) ১৪ নভেম্বর সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা অবধি পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, আর সরায়কেলা খরবাসাং থেকে কমপ্লিমেন্টারি পাস পাওয়া যাবে৷
advertisement
১৮ নভেম্বর ভারত ও নিউজিল্যান্ড দুই ক্রিকেট দলই টি টোয়েন্টি (T20) খেলতে রাঁচি পৌঁছবে৷ তারা ফাইভ স্টার হোটেলে থাকবে৷ রাজ্য সরকার বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা ও বায়োবাবলের ব্যবস্থা করা হয়েছ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: রাঁচিতে বাড়ছে করোনার গ্রাফ, নিয়ম মানলে তবেই T20-র টিকিট, ঠিক হয়ে গেল Ticket Price
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement