advertisement

IND vs AUS 3rd T20: ডেভিড ও স্টয়নিসের ঝোড়ো ব্যাটিং! ভারতকে ১৮৭ টার্গেট দিল অস্ট্রেলিয়া

Last Updated:

IND vs AUS 3rd T20: শুরুতে ধাক্কা দিয়েও তৃতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় স্কোর করা থেকে আটকাতে পারল না ভারতীয় দল। সৌজন্যে টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিং।

News18
News18
শুরুতে ধাক্কা দিয়েও তৃতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় স্কোর করা থেকে আটকাতে পারল না ভারতীয় দল। সৌজন্যে টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিং। ৩৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। অপরদিকে, স্লগ ওভারে ৩৯ বলে ৬৪ রান করেন স্টয়নিস। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করল ব্যাগি গ্রিনরা।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুটা ভাল করেন ভারতীয় পেসাররা। প্রথম ও তৃতীয় ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন অর্শদীপ সিং। ট্রেভিস হেড ও জস ইংলিশকে সাজঘরে পাঠান অর্শদীপ। কিন্তু তারপর ব্যাটিং অর্ডারে উপরের দিকে এসে ঝোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড। একের পর এক বাউন্ডারি-ওভারবাউন্ডারি মারেন তিনি। মিচেল মার্শকে সঙ্গে নিয়ে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন টিম ডেভিড।
advertisement
advertisement
মার্শ ও মিচেল ওয়েনকে পরপর আউট করে ভারতকে ফের ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী। কিন্তু তারপর টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ডেভিড ৭৪ রান করে শিবম দুবের শিকার হন। কিন্তু এরপর মারকাটারি ইনিংস খেলেন স্টয়নিস। হাফসেঞ্চুরিও পূরণ করেন তিনি। ৬৪ রানে স্টয়নিস ফেরেনষ। শেষের দিকে ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেন ম্যাট শর্ট। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অর্শদীপ, ২টি বরুণ ও একটি উইকেট শিবম দুবের। সিরিজে সমতা ফেরাতে ভারতের টার্গেট ১৮৭।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS 3rd T20: ডেভিড ও স্টয়নিসের ঝোড়ো ব্যাটিং! ভারতকে ১৮৭ টার্গেট দিল অস্ট্রেলিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement