advertisement

ICC World Cup 2023, IND vs AUS Final: বিশ্বকাপ নিয়ে দারুণ ফটোশ্যুট, রোহিত-কামিন্স আদালাজ স্টেপওয়েলে, কী এই জায়গা

Last Updated:

ICC World Cup 2023, IND vs AUS Final: ইতিহাস গায়ে মেখে এ কোন জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট সারলেন...

বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে?
বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে?
আহমেদাবাদ: ভারত ও অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট৷  রবিবার বিশ্বকাপ ২০২৩ ফাইনালে হাই প্রোফাইল বাইশ গজের যুদ্ধ হবে৷ তার জন্য প্রস্তুতি চলছে তুঙ্গে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল  হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালের আগে দুই ফাইনালিস্ট দলের অধিনায়কের অফিসিয়াল ফটোশ্যুট হল৷  দুই দলের অধিনায়ক  রোহিত শর্মা এবং প্যাট কামিন্স  শনিবার এই ফটোশ্যুট করেন৷ আর ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল৷
গুজরাটের গান্ধীনগরের কাছে আদালাজের ছোট শহর আদালাজ স্টেপওয়েলে ফটোশ্যুটটি হয়েছিল। শ্যুটিংয়ের ফটো ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। একদিন বাদে এই ট্রফি এই দুই অধিনায়কের কারোর একজনেরই হবে৷ তার আগের দিন আইসিসি বিশ্বকাপ ট্রফি নিয়ে পোজ দিয়েছেন দুজনে। দেখুন সই ভাইরাল ফটো শ্যুট৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by ICC (@icc)

advertisement
আদলাজ স্টেপওয়েলকে রুদাবাই স্টেপওয়েল আদলাজের একটি ছোট শহর৷ গান্ধীনগরের খুব কাছেই এই ছোট শহর৷ ১৪৯৮ সালে বাঘেলা রাজপরিবারের রানা বীর সিং স্মৃতিতে বানানো৷ তাঁর স্ত্রী রাণী রুদাদেবী এই স্টেপওয়েল বানিয়েছিলেন৷
গুজরাতি এবং মাড়ওয়াড়ি ভাষায় স্টেপওয়েলকে ভাভ বলে, যা আসলে বড় জলাশয় পর্যন্ত নেমে যাওয়া সিঁড়িকে বলে৷
আদালাজের মতো কূপগুলি একসময় গুজরাতের শুষ্ক এলাকার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, কারণ তারা এখানের জল খাওয়ার, ধুয়ে পরিষ্কার করার এবং স্নানের জন্য জল সরবরাহ করত। এই কূপগুলি নানাবিধ উৎসব এবং পবিত্র আচার অনুষ্ঠানের স্থলও ছিল৷
advertisement
advertisement
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ভারত ফাইনালে উঠেছিল। অস্ট্রেলিয়া বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে। বিশ্বকাপে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দল গত মাসে চেন্নাইতে একে অপরের মুখোমুখি হয়েছিল তখন  অস্ট্রেলিয়াকে হারিয়েছিল৷
ভারতের হয়ে মহম্মদ শামি তাঁদের তুরুপের তাস প্রমাণিত হয়েছেন৷ ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। তাঁদের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান সবাই দুর্দান্ত ফর্মে রয়েছেন, বিরাট কোহলি এই তালিকায় সকলের ওপরে৷ তিনি ৭১১  রান নিয়ে স্কোরিং তালিকার শীর্ষে রয়েছেন।
advertisement
অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম দুটি হারের পর চাপে পড়লেও স্বভাবসিদ্ধ ঢঙে নিজেদের ফর্ম ফিরে পেয়ে ফাইনালে উঠেছে৷ টানা আট ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ৫বারের চ্যাম্পিয়নরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023, IND vs AUS Final: বিশ্বকাপ নিয়ে দারুণ ফটোশ্যুট, রোহিত-কামিন্স আদালাজ স্টেপওয়েলে, কী এই জায়গা
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement