advertisement

IMD Hooghly Weather Update: রাজ্যের ২ জেলায় বৃষ্টির ভ্রুকুটি! কেমন থাকবে হুগলির আবহাওয়া, জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস। হুগলিতে কেমন থাকবে আবহাওয়া? ছিটেফোঁটা বৃষ্টি না কি চড়া রোদ—আজ সারাদিন ঠিক কী হতে চলেছে আপনার এলাকার আবহাওয়ায়?
1/5
নিম্নচাপের কারণে গত সপ্তাহে হালকা বৃষ্টির মুখোমুখি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। তবে তারপর থেকেই তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবারও রাজ্যের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে কী হতে চলেছে হুগলিতে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

2/5
রাজ্যে যে দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই দুই জেলা হল দার্জিলিং ও কালিম্পং। দার্জিলিঙে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।

3/5
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম বাদে আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবে হুগলির আবহাওয়াও শুষ্ক থাকবে।

4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রবিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রা বৃদ্ধির ফলে এখন জেলায় রীতিমতো গরমের আবহাওয়া তৈরি হয়েছে।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলিতে আরও দুই ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট। তবে তারপর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। শুষ্ক আবহাওয়া আর তাপমাত্রা বৃদ্ধির ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হুগলি যথেষ্ট গরমের মুখোমুখি হচ্ছে।