Ind vs Nz: ‘এক অবিশ্বাস্য সমাপ্তি!’, ব্যাক টু ব্যাক T20 WC চ্যাম্পিয়নকে প্রশংসায় ভরিয়ে দিলেন জয় শাহ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রবিবার আহমেদাবাদে ফাইনাল ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে আনল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া৷ মাঝরাতেই অধিনায়ক এবং কোচকে নিয়ে মন্দিরে পুজো দিলেন জয় শাহ৷
আহমেদাবাদ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসান এবং ইশান কিষাণ৷ ভারতের তিন তারকা ব্যাটারের দাপটে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল কিউয়ি বোলাররা৷ আর ২৫৫ রান তাড়া করতে নেমে ৯৬ রান আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের৷ ব্যাক টু ব্যাক বিশ্ব টি২০ বিশ্বচ্যম্পিয়ন হল টিম ইন্ডিয়া৷ ম্যাচ শেষের উচ্ছ্বাস আনন্দের মাঝেই আলাদা করে সেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাতে ভুললেন না আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখলেন, ‘এক অবিশ্বাস্য সমাপ্তি!’
বিশ্বকাপ জয়ের জন্য সূর্যকুমার যাদব এবং পুরো দল এবং কর্মীদের শুভকামনা জানিয়ে জয় শাহ লিখলেন, ‘ভারতকে অভিনন্দন! এই প্রথম কোনও দল পর পর দু’টো t20worldcup জয়ের শিরোপা জিতল৷ এক অবিশ্বাস্য সমাপ্তি! আইসিসি-র সর্বকালের সেরা ঘটনা’!
What an incredible finale to the most global and accessible @ICC event ever!
Congrats to India, who became the first team to win back-to-back #t20worldcup titles.
Well done to Suryakumar Yadav and the whole squad and staff.Congrats also to @BLACKCAPS for their great campaign. pic.twitter.com/7pzFmpjyDT
— Jay Shah (@JayShah) March 8, 2026
advertisement
advertisement
টানা দ্বিতীয় এবং মোট তৃতীয়বার টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল ঈশ্বরের আশীর্বাদ নিতে ভোলেনি। রবিবার গভীর রাতে ICC সভাপতি জয় শাহ, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজা-অর্চনা করেন। এই সময় মন্দিরের বাইরে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অধিনায়ক সূর্য ট্রফি নিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং বজরং বলীর পুজো করতে দেখা যায় ৷
advertisement
ভারতের তিন তারকা ব্যাটারের হাতে শেষ কিউয়ি বোলিং। অভিষেক শর্মা ২১ বলে ৫২, ৪৬ বলে ৮৯ রান সঞ্জু স্যামসনের, ২৫ বলে ৫৪ রান ঈশান কিষাণের। তিন ব্যাটারের তাণ্ডবের সামনে অসহায় দেখাচ্ছিল লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের। ভারতের রান শেষ হয় ২৫৫-তে। ৫ উইকেটে।
advertisement
এমন পাহাড়সমান রানের চাপ নিয়ে খেলতে নেমে মাথা ঠিক রাখতে পারেননি আগের ম্যাচের নায়করা। শুরু থেকেই বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্ররা। টিম শেফার্ট ২৬ বলে ৫২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। তবে তাতে লাভের লাভ কিছু হল না। নিউজিল্যান্ড ফাইনাল হারল ৯৬ রানে। ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন।
advertisement
২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ৷ এদিন ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বুমরাহের পরিসংখ্যান ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা পেস বোলিং পারফরম্যান্সের মালিক হলেন তিনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Ahmedabad,Gujarat
First Published :
Mar 09, 2026 8:06 AM IST







