advertisement

Ind vs Nz : ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন, সেই আহমেদাবাদই এখন 'লাকি'! নিউজিল্যান্ড ক্যাপ্টেনের ফাঁকা আওয়াজের জবাব টিম ইন্ডিয়ার

Last Updated:

Ind vs Nz : নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ম্যাচের আগেরদিন দাবি করেছিলেন, টি-২০ বিশ্বকাপ ২০২৬ ফাইনালে আহমেদাবাদের গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে কাপ জিতে নিয়ে যাবেন। সেই আওয়াজের জবাব দিলেন তিনি।

News18
News18
আহমেদাবাদ : ১৯ নভেম্বর, ২০২৩। ভারতীয় ক্রিকেট সমর্থকদের অভিশাপের মতো তাড়া করে সেই দিনটা। অনেকে তার পর থেকে বলেছিলেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতীয় দলের জন্য মোটেও পয়া নয়। তবে আজকের পর সেই সমর্থকদেরই হয়তো সেই দাবি তুলে নিতে হবে। কারণ সেই আহমেদাবাদেই ভারতীয় দল বিশ্বচ্যাম্পিয়ন হল।
এদিনের টি-২০ বিশ্বকাপ ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। আর সেই সিদ্ধান্তই তাঁর জন্য বুমেরাং হয়ে ফেরে। প্রথম দুটি ওভার একটু সেট হওয়ার জন্য সময় নেন দুই ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তার পর শুরু হয় ঝড়। নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ম্যাচের আগেরদিন দাবি করেছিলেন, আহমেদাবাদের গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে কাপ জিতে নিয়ে যাবেন তাঁরা। সেই ফাঁকা আওয়াজের জবাব দিল টিম ইন্ডিয়া।
advertisement
পাওয়ার প্লে-তেই যেন ম্যাচের ভবিষ্যত নির্ধারণ হয়ে যায়। ঝড় ওঠার আগের নিস্তব্ধতা শুরুতে টের পাননি কিউয়ি বোলাররা। কিন্তু তৃতীয় ওভার থেকে দানবীয় ব্যাটিং শুরু করে ভারতীয় দল। নিউজিল্যান্ড বোলারদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। তবে শেষের দিকে কামব্যাক করে কিউই বোলাররা। কিন্তু ততক্ষণে ম্য়াচের রাশ নিজেদের কাছে টেনে নিয়েছিল টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
ভারতের তিন তারকা ব্যাটারের হাতে শেষ কিউয়ি বোলিং। অভিষেক শর্মা ২১ বলে ৫২, ৪৬ বলে ৮৯ রান সঞ্জু স্যামসনের, ২৫ বলে ৫৪ রান ঈশান কিষাণের। তিন ব্যাটারের তাণ্ডবের সামনে অসহায় দেখাচ্ছিল লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের। ভারতের রান শেষ হয় ২৫৫-তে। ৫ উইকেটে।
আরও পড়ুন- বাবাকে যা বলেছিলেন, সেটাই করে দেখালেন অভিষেক শর্মা! বিশ্বকাপ ফাইনাল পেল নতুন ‘শর্মাজি’
এমন পাহাড়সমান রানের চাপ নিয়ে খেলতে নেমে মাথা ঠিক রাখতে পারেননি আগের ম্যাচের নায়করা। শুরু থেকেই বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্ররা। টিম শেফার্ট ২৬ বলে ৫২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। তবে তাতে লাভের লাভ কিছু হল না। নিউজিল্যান্ড ফাইনাল হারল ৯৬  রানে। ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Nz : ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন, সেই আহমেদাবাদই এখন 'লাকি'! নিউজিল্যান্ড ক্যাপ্টেনের ফাঁকা আওয়াজের জবাব টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement