advertisement

অসুস্থ সিধুকে দেখতে হাসপাতালে ভাজ্জি

Last Updated:

অসুস্থ নভজোৎ সিং সিধুকে হাসপাতালে গিয়ে দেখে এলেন হরভজন সিং৷ দিল্লির ইন্দ্রপ্রস্থের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ ভেইন থ্রমবোসিস’-এর জন্য ভর্তি রয়েছেন সিধু৷ তবে বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ কয়েকদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সিধুকে দেখতে গিয়েছিলেন৷ সোমবার দেখে এলেন ভাজ্জি৷

#নয়াদিল্লি: অসুস্থ নভজোৎ সিং সিধুকে হাসপাতালে গিয়ে দেখে এলেন হরভজন সিং৷ দিল্লির ইন্দ্রপ্রস্থের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ ভেইন থ্রমবোসিস’-এর জন্য ভর্তি রয়েছেন সিধু৷ তবে বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ কয়েকদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সিধুকে দেখতে গিয়েছিলেন৷ সোমবার দেখে এলেন ভাজ্জি৷
‘শেরি পাজি’-কে দেখতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন টার্বোনেটর ৷ এছাড়া দু’জনে সেলফি তুলে ট্যুইটারে তা প্রকাশও করেন ৷ তাঁকে দেখতে আসার দিনই অশ্বিনের জায়গায় একদিনের দলে ডাক পেলেন হরভজন ৷ তাই ভাজ্জির জন্য সৌভাগ্যের দিন বলে মজাও করলেন সিধু ৷ এছাড়া হরভজন সিং-য়ের ৫০০ উইকেট পাওয়া নিয়ে বেশ আশাবাদী ‘শেরি পাজি’৷ এখন দেখার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পড়ে পাওয়া সুযোগ কতটা কাজে লাগাতে পারেন ভাজ্জি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অসুস্থ সিধুকে দেখতে হাসপাতালে ভাজ্জি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement