সবে একটি মাত্র ম্যাচ জিতেছে ভারত, আর তাতেই সূর্যকুমারের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা গম্ভীরের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team: সবে মাত্র প্রতিযোগিতার শুরু। একটি মাত্র ম্যাচ জিতেছেন ভারচ। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে সন্তুষ্ট হেড কোচ গৌতম গম্ভীর। তিনি সূর্যকুমারের সংযত ও শান্ত নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
সবে মাত্র প্রতিযোগিতার শুরু। একটি মাত্র ম্যাচ জিতেছেন ভারচ। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে সন্তুষ্ট হেড কোচ গৌতম গম্ভীর। তিনি সূর্যকুমারের সংযত ও শান্ত নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। গম্ভীরের মতে, আক্রমণাত্মক ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও সূর্যকুমার মাঠে ও মাঠের বাইরে দারুণভাবে দলকে সামলাতে জানেন। তাঁর নেতৃত্বে দলের পরিবেশ ইতিবাচক ও স্থির থাকে, যা কোচ হিসেবে কাজকে অনেক সহজ করে দেয়।
স্টার স্পোর্টসের প্রকাশিত একটি ভিডিওতে গম্ভীর বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার সব দিক থেকেই একজন আদর্শ অধিনায়ক। শুধু ব্যাট হাতে নয়, মানসিক দৃঢ়তা ও পরিস্থিতি বোঝার ক্ষমতার কারণেই তিনি আলাদা। গম্ভীরের কথায়, একজন কোচের মাথায় সবসময় নানা পরিকল্পনা ঘোরে, কিন্তু অধিনায়ক যদি মাঠে শান্ত থাকতে পারেন, তাহলে অনেক সিদ্ধান্ত নেওয়াই সহজ হয়ে যায়।
advertisement
বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সূর্যকুমার যাদব নিজের নেতৃত্বের প্রমাণ দেন ব্যাট হাতেই। দলের এক প্রান্তে একের পর এক উইকেট পড়লেও তিনি দায়িত্ব নিয়ে খেলেন। ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করে তিনি ভারতকে জয়ের পথে নিয়ে যান। এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং অধিনায়ক হিসেবে তাঁর পরিণত মানসিকতাও তুলে ধরেছে।
advertisement
advertisement
গম্ভীর আরও বলেন, খেলোয়াড় হিসেবে সূর্যকুমার অসাধারণ হলেও অধিনায়ক হিসেবে তিনি আরও বেশি মূল্যবান। চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাঁকে আলাদা করে তোলে। উল্লেখ্য, রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদবের হাতেই ভারতের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে, আর বিশ্বকাপের শুরুতেই তিনি সেই আস্থার মর্যাদা রাখতে পেরেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2026 6:10 PM IST










