advertisement

Nadia News: বাংলার অন্যতম প্রাচীন আটচালা মন্দির, জড়িয়ে রয়েছে কৃষ্ণচন্দ্র রায় ও তার পিতার স্মৃতি

Last Updated:

Nadia News: রাজা কৃষ্ণচন্দ্রের বাবা এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে নদিয়াতেই তৈরি করেছিলেন বাংলার সর্ববৃহৎ আট চালা মন্দির। ৩০০ বর্ষে পদার্পন করল বাংলার সর্ববৃহৎ আট চালা মন্দির শ্যামচাঁদ।

+
বাংলার

বাংলার সর্ব প্রাচীন আটচালা মন্দির

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাজা কৃষ্ণচন্দ্রের বাবা এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে নদিয়াতেই তৈরি করেছিলেন বাংলার সর্ববৃহৎ আট চালা মন্দির। ৩০০ বর্ষে পদার্পন করল বাংলার সর্ববৃহৎ আট চালা মন্দির শ্যামচাঁদ। এই শাক্ত, বৈষ্ণব ও শৈবের মিলন স্থল শ্রীধাম শান্তিপুরেরই মিলিত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য্য ও নিত্যানন্দ প্রভু, ভক্তি আন্দোলনের মূল কেন্দ্র শান্তিপুর হওয়ার কারণে অতীতকাল থেকেই এখানেই বহু দেবদেবীর মন্দির বিদ্যমান। এর মাঝে শ্যামচাঁদ সর্বশ্রেষ্ঠ।
ইতিহাস সূত্রে আরও জানা যায় স্বর্গীয় রামগোপাল খাঁ চৌধুরীর চারভাই ১৭২৪ খ্রিস্টাব্দে শ্যামচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং ১৭২৬ খ্রিস্টাব্দে শ্যামচাঁদ মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তবে নদিয়ার সে সময় এবং এসময়ের ৫২ ফুট প্রশস্ত ৭০ ফুট সুউচ্চ আটচালা মন্দির আজও ঐতিহাসিক এবং ভৌগলিক গুরুত্ব যথেষ্ট।
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে….! কেতুর গোচরে কাঁপবে দুনিয়া, ৩ রাশির জীবন সঙ্কটে, আর্থিক ক্ষতি কাঙাল করে ছাড়বে
তবে এত ব্যয় বহুল মন্দির স্থাপনে সে সময়ে কৃষ্ণনগরের রাজবাড়ির ভূমিকা ছিল অনস্বীকার্য। সে সময়কার রাজা রঘুরাম রায় তার পুত্র কৃষ্ণচন্দ্রকে সঙ্গে নিয়ে এক লক্ষ স্বর্ণ মুদ্রা সহযোগিতা করে নিজে স্বয়ং উপস্থিত ছিলেন।সেই কারণেই বর্তমান প্রজন্মের রাজবংশের প্রবীণ সৌরিশ চন্দ্র রায়ের স্ত্রী অর্থাৎ রানিমা বলে খ্যাত অমৃতা দেবীমন্দির কর্তৃপক্ষের আমন্ত্রনে উপস্থিত হন আজও।
advertisement
advertisement
আরও পড়ুন-‘ভয়ঙ্কর নির্যাতন! টাকার জন্য এটাও করেছি…!’, বলিউডের নোংরা কেচ্ছা ফাঁস করলেন নীনা গুপ্তা
এই মন্দিরে সনাতন ধর্মের দুর্গাপূজা ও কালীপূজা ব্যাতিত সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলি সংগঠিত হয়। ৩০০ বছরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে সুব্রত ঘোষ, তাকেও এদিন মন্দির কমিটি সম্বর্ধনা প্রদান করে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বাংলার অন্যতম প্রাচীন আটচালা মন্দির, জড়িয়ে রয়েছে কৃষ্ণচন্দ্র রায় ও তার পিতার স্মৃতি
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement