advertisement

T20 WC 2026 : পাকিস্তান নয়, বিশ্বকাপে ভারতের সব থেকে বড় 'শত্রু' এবার কে জানেন? তার জন্যই কাপ হাতছাড়া হতে পারে টিম ইন্ডিয়ার!

Last Updated:
T20 World Cup 2026 : অনেকে অবশ্য মনে করছেন, এবার বিশ্বকাপে ভারতের সব থেকে বড় শত্রু পাকিস্তান নয়। এমনকী কোনও দলই নয়। ভারতের আসল সমস্যার কারণ অন্য একটি বিষয়। আর সেটিই ভারতের কাপ জয়ের জন্য সব থেকে বড় বাধা হতে পারে।
1/7
বিশ্বকাপে এবার ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে না! এই প্রশ্নের উত্তর পেতে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে! ভারত এবারও ফেভারিচ তকমা নিয়েই বিশ্বকাপ খেলতে নেমেছে। পাশাপাশি পাকিস্তান এবারও আন্ডারডগ। তবুও অনেকে মনে করছেন, ভারতের সামনে পড়লেই পাকিস্তান যেন একেবারে অন্যরকম!

2/7
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইউএসএ-কে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অভিযান জয় দিয়ে শুরু করেছে। ভারতের পরের ম্য়াচ নামিবিয়ার বিরুদ্ধে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ টিম ইন্ডিয়ার জন্য।

3/7
অনেকে অবশ্য মনে করছেন, এবার বিশ্বকাপে ভারতের সব থেকে বড় শত্রু পাকিস্তান নয়। এমনকী কোনও দলই নয়। ভারতের আসল সমস্যার কারণ অন্য একটি বিষয়। আর সেটিই ভারতের কাপ জয়ের জন্য সব থেকে বড় বাধা হতে পারে।

4/7
ভারতের জন্য সব থেকে বড় সমস্যার কারণ হতে পারে শিশির। টি-২০ বিশ্বকাপে সন্ধের দিকে হওয়া ম্যাচগুলিতে শিশির এমন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যা ম্যাচের গতিপথ পর্যন্ত বদলে দিতে পারে।

5/7
ইংল্যান্ড ও নেপালের ম্যাচেই তার স্পষ্ট প্রমাণ মিলেছে। পরে ফিল্ডিং করা দলের পক্ষে ১৮৪ রানের লক্ষ্য রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং ইংল্যান্ড মাত্র ৪ রানে ম্যাচটি জিততে সক্ষম হয়। এর আগেও ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচে একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। ভারত ২৯ রানে জয় পেলেও শিশির যথেষ্ট ভোগান্তি দিয়েছিল।

6/7
বিশ্বকাপ শুরুর ঠিক আগেই মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, “আমি এই একটা ব্যাপার নিয়ে চিন্তিত। শিশির অনেক কিছু বদলে দেয়।” এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিশির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের অধিকাংশ মাঠই উপমহাদেশীয় অঞ্চলে অবস্থিত। ফলে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে যখন দ্বিতীয় ইনিংস খেলা হয়, তখন ফিল্ডিং করা দলকে শিশির ভীষণভাবে সমস্যায় ফেলে।

7/7
রাত ৯টার পর পরিস্থিতি এমন হচ্ছে যে বোলারদের পক্ষে বল ঠিকমতো ধরাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সুনীল গাভসকর, মহেন্দ্র সিং ধোনি, রিকি পন্টিং-সহ একাধিক কিংবদন্তি ক্রিকেটার এই বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। বিশ্বকাপে সমস্যাটি আরও বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ ম্যাচই মুম্বই, কলকাতা, কলম্বো ও চেন্নাইয়ের মতো মাঠে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে শিশিরের প্রভাব তুলনামূলকভাবে বেশি।