আমেরিকার লিগ ম্যাচে হেরে মেজাজ হারালেন মেসি! তেড়ে গেলেন রেফারির দিকে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আমেরিকার প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট মেজর লিগ সকার (এমএলএস)-এ রেফারি টিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন লিওনেল মেসি।
আমেরিকার প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট মেজর লিগ সকার (এমএলএস)-এ রেফারি টিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন লিওনেল মেসি। রবিবার এলএএফসির বিরুদ্ধে ৩-০ গোলে মরশুমের প্রথম ম্যাচেই হারের মুখে পড়ে এলএম১০-এর দল।
আর ম্যাচ শেষ হতেই দেখা গেল কার্যত রণং দেহি মেজাজে দেখা গেল মেসিকে। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে ম্যাচ শেষ হতেই রেফারি টিমের দিকে তেড়ে লিওনেল মেসি। তাঁকে থামাতে দেখা যায় বহুদিনের সতীর্থ লুইজ সুয়ারেজকে। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
লিওনেল মেসি বিরতির পর কিছুটা আশার আলো দেখিয়েছিলেন। কিছু সময় খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ছন্দ তৈরি করেন এবং একটি কঠিন সংঘর্ষের পরও দ্রুত ঘুরে দাঁড়ান। কিন্তু শেষ পর্যন্ত Inter Miami CF ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি।
advertisement
advertisement
Lionel Messi salió molesto con el arbitraje tras la goleada de LAFC 3-0 ante Inter de Miami. #messi #intermiami pic.twitter.com/NiOlzYVKrW
— Giovanni Guerrero (@gioxguerrero) February 22, 2026
অন্যদিকে Los Angeles FC ছিল যথেষ্ট কার্যকর। পুরো ম্যাচে তারা কীভাবে লিগের সবচেয়ে বড় তারকাকে আটকে রেখেছিল, সেটাই ছিল রাতের সবচেয়ে বড় দিক।
advertisement
ম্যাচ শেষে LAFC কোচ Marc Dos Santos বলেন,
“আমরা সেরা মেসির জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। আর সেরা মেসির বিপক্ষে খেলতে হলে বক্সের আশেপাশে তাকে ঘিরে রাখতে হয়। এভাবে জিততে পারাটা ভালো লাগছে… আমরা দল হিসেবে একসঙ্গে লড়াই করেছি।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 8:28 PM IST











