advertisement

যন্ত্রণাকাতর বার্সাকে মুক্তি দিলেন মেসি, দেখুন এলএম টেনের দারুণ গোল

Last Updated:

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের সামনে বার্সিলোনা৷

#নয়াদিল্লি : বার্সার জার্সি গায়ে তিনি যে তুখোড়, ফের একবার প্রমাণ করলেন লিওনেল মেসি৷  জোরালো সম্ভবনা তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকেই বিদায় নেবে ক্যাটালন জায়ন্টরা৷ কিন্তু তা হল না ৷ দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের গড়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল বার্সা৷ কোয়ার্টার ফাইনালে তাদের সামনে বায়ার্ন মিউনিখ৷
দ্বিতীয় লেগের খেলার ফল ৩-১৷ এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করে বার্সা৷ ১০ মিনিটে লেঙ্গলেটের গোলে এগিয়ে যায় তারা৷ এরপর ২৩ মিনিটে মেসির গোলটি একেবারে স্বর্গীয়৷ রাকিটিচ-সুয়ারেজের থেকে বল যায় রাইট উইঙ্গে থাকা মেসির কাছে৷ তারপর বিপক্ষের পাঁচ থেকে ছটি প্লেয়ার তাঁকে ঘিরে ধরলেও তাঁর গোল করা আটকানো সম্ভব হয়নি৷ দুরন্ত গোল করে দলকে ২- ০ গোলের লিড করিয়ে দেন তিনি ৷
advertisement
দেখে নিন সেই দুর্দান্ত গোল
advertisement
এদিকে প্রথমার্ধের সংযুক্ত সময়ে বার্সা -নাপোলি ২ টি দলই একটি করে গোল করে ৷ সংযুক্তি সময়ের ১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ৷ আর ৫ মিনিটের সংযুক্তি সময়ে নাপোলির হয়ে পেনাল্টি থেকে গোল করেন ইনসাইন৷
advertisement
এদিনের ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ ও টানটান থাকলেও দ্বিতীয়ার্ধে অবশ্য গোলমুখ খুলতে পারেনি কেউই৷ খেলা শেষ হয় ৩-১ গোলে৷ এবার কোয়ার্টার ফাইনালে বার্সার সামনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যন্ত্রণাকাতর বার্সাকে মুক্তি দিলেন মেসি, দেখুন এলএম টেনের দারুণ গোল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement