advertisement

England vs Denmark: ‘ধন্যবাদ ইংল্যান্ড, অসাধারণ সমর্থনের জন্য...’ ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ওঠার পর বললেন হ্যারি কেন

Last Updated:

EURO 2020 Semifinal: অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলেই বুধবার ঘরের মাঠে ড্যানিশদের ২-১ গোলে হারাল ইংরেজরা ৷ এবার ফাইনালে হ্যারি কেনদের লড়াই ইতালির বিরুদ্ধে ৷

Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
ইংল্যান্ড- ২ (সাইমন-আত্মঘাতী গোল-৩৯’, হ্যারি কেন-১০৪’)
ডেনমার্ক- ১ (মাইকেল ড্যামসগার্ড-৩০’)
লন্ডন: ডেনমার্ককে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড ৷ ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলেই বুধবার ঘরের মাঠে ড্যানিশদের ২-১ গোলে হারাল ইংরেজরা ৷ এবার ফাইনালে কেনদের লড়াই ইতালির বিরুদ্ধে ৷ যারা গত ৩৩ ম্যাচ ধরে অপরাজিত ৷
advertisement
৩০ মিনিটে মাইকেল ড্যামসগার্ডের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ২০ গজ দূর থেকে নেওয়া শট জালে ঢোকাতে কোনও সমস্যা হয়নি ড্যামসগার্ডের ৷ তবে খুব বেশিক্ষণ এই গোলের লিড ধরে রাখতে পারেনি ডেনমার্ক ৷ কেনের বাড়ানো বল সাকা রহিম স্টার্লিংয়ের উদ্দেশে মারার আগেই নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন ডেনমার্কের সাইমন কায়ের ৷
advertisement
প্রথমার্ধে ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়া পর্যন্ত কোনও গোল হয়নি ৷ শেষপর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে ১০৪ মিনিটে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি আসে সেই হ্যারি কেনের পা থেকেই ৷ পেনাল্টিতে গোল করেন তিনি ৷ এবারের ইউরোয় প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড ৷ ওয়েম্বলির মাঠে এই বিপুল সমর্থনের জন্য ইংল্যান্ড সমর্থকদের ম্যাচ শেষে ধন্যবাদ জানিয়েছেন হ্যারি কেন ৷
advertisement
ডেনমার্কও ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ৷ কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ তারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
England vs Denmark: ‘ধন্যবাদ ইংল্যান্ড, অসাধারণ সমর্থনের জন্য...’ ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ওঠার পর বললেন হ্যারি কেন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement