advertisement

East Bengal: সংশোধিত চুক্তিপত্রেও 'না' ক্লাব কর্তাদের, অনিশ্চিত ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ!

Last Updated:

বিনিয়োগকারী শ্রী সিমেন্টের চুক্তিপত্রে সই করতে রাজি হলেন না ইস্টবেঙ্গল কর্তারা।

#কলকাতা : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। বিনিয়োগকারী শ্রী সিমেন্টের চুক্তিপত্রে সই করতে রাজি হল না লাল হলুদ। ফলে ভারতীয় ফুটবলের ঘোর অনিশ্চয়তার ঘেরাটোপে শতবর্ষ পেরোনো ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ। আইএসএল তো বটেই, ডুরান্ড কাপ কিংবা কলকাতা লিগের মতো টুর্নামেন্টেও ইস্টবেঙ্গলের খেলা এখন অনিশ্চিত।
বিনিয়োগকারী শ্রী সিমেন্ট আগেই জানিয়েছিল, ক্লাব কর্তারা চুক্তিপত্র সই না করলে ফুটবল দল তৈরী করা হবে না। অথচ ক্লাবের স্পোর্টিং রাইটস রয়েছে বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থায় বিনিয়োগকারী শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস না ফেরালে ইস্টবেঙ্গলের পক্ষে কোন টুর্নামেন্টে অংশগ্রহণ সম্ভব নয়। ফলে শতবর্ষ পেরোনো ক্লাবের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।
গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিনিয়োগকারী জুটিয়ে শেষ মুহূর্তে মউ স্বাক্ষর করে আইএসএল খেলার সুযোগ পেয়েছিল লাল-হলুদ। মউ সই হলেও মূল চুক্তিপত্রে সই নিয়ে দুই পক্ষের টানা-পোড়েন চলছিল তখন থেকেই। চুক্তিপত্রের কয়েকটি ক্লজ নিয়ে সাবেকি ক্লাব কর্তাদের আপত্তি ছিল শুরু থেকেই। অবশেষে মধ্যস্থতাকারীদের উদ্যোগে এরপর দুই পক্ষের আলাপ-আলোচনা শুরু হয়। গত বুধবার বিনিয়োগকারী শ্রী সিমেন্টের পক্ষ থেকে একটি রিভাইসড চুক্তি পত্র পাঠানো হয় ক্লাবে। কিন্তু তাতেও সই করতে রাজি হননি সাবেকি ক্লাব কর্তারা।
advertisement
advertisement
শেষে শুক্রবার সন্ধ্যায় ক্লাবে এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রে সই না করার বিষয়টি পাশ করিয়ে নেন দেবব্রত সরকার, কল্যাণ মজুমদাররা। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল বনাম শ্রী সিমেন্টের জট খুলতে দুপক্ষই এখন আইনি পথে হাঁটার কথা ভাবছে।
ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তের বিষয় ছড়িয়ে পড়তেই হতাশ লাল-হলুদ সদস্য সমর্থকরা। ক্লাব কর্তাদের অনুগামী গুটিকয়েক সমর্থক ক্লাব গেটের বাইরে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইস্টবেঙ্গল যে শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্র সই করবে না, সেই খবর প্রকাশ‍্যে আসতেই সোশ্যাল মিডিয়ায জুড়ে ক্লাব কর্তাদের ওপর ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন লক্ষ লক্ষ লাল-হলুদ জনতা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: সংশোধিত চুক্তিপত্রেও 'না' ক্লাব কর্তাদের, অনিশ্চিত ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ!
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement