advertisement

ডার্বির আগে আগুনে ইস্টবেঙ্গল, লাল হলুদ ঝড়ে উড়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড

Last Updated:

East Bengal FC register first win in this year ISL as Cleiton Silva and Kyriakou scores against North East. ইস্টবেঙ্গলের প্রথম জয় এবারের আইএসএলে, উড়ে গেল নর্থ ইস্ট

গোল করার পর সিলভার সেলিব্রেশন
গোল করার পর সিলভার সেলিব্রেশন
নর্থ ইস্ট ইউনাইটেড - ১
ইস্টবেঙ্গল - ৩
#গুয়াহাটি: গত দু'বারের পারফরমেন্স নিয়ে বারবার লজ্জাবোধ করতেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এবার দায়িত্ব নিয়ে স্টিফেন কনস্ট্যানটাইন কথা দিয়েছিলেন লড়াই ছাড়া হারবে না ইস্টবেঙ্গল। প্রথম দুটো ম্যাচে হেরে গেলেও এদিন আইএসএলে প্রথম জয় তুলে নিল ইস্টবেঙ্গল। শেষ চারবারের সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলকে তিনবার হারিয়েছিল নর্থইস্ট।
advertisement
আজ রথের চাকা ঘুরিয়ে দিল লাল হলুদ। বৃহস্পতিবার সন্ধ্যার শুরুটা গুয়াহাটির স্টেডিয়ামে সবাইকে চমকে দিয়ে দারুণভাবে শুরু করল ইস্টবেঙ্গল। খেলার বয়সবে মাত্র ১১ মিনিট। নর্থ ইস্ট ডিফেন্সে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে ফেললেন ইরশাদ। মহেশ সিং সেই বল ধরে দ্রুত বাড়িয়ে দিলেন ক্লেটন সিলভাকে। ঠান্ডা মাথায় গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান। অরিন্দম সুযোগ পাননি বল আটকানোর।
advertisement
এরপর আরও একটি শট মেরেছিলেন সিলভা। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু এরপর প্রথমার্ধের বাকি সময়টা জুড়ে শুধুই নর্থইস্ট। একের পর এক আক্রমণ, ভাগ্য খারাপ তারা গোল পায়নি। ডার্বিশায়ার সহজ গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ারদের শুরু থেকেই আবার দাপট বাড়ায় ইস্টবেঙ্গল। দু মিনিটের মধ্যেই পর পর দুটো সুযোগ নষ্ট করেন সুহের।
advertisement
সিলভা চলতি বলে ভলি করেছিলেন। অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ব্যবধান বাড়িয়ে নিতে বেশি অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৫১ মিনিটে মিডফিল্ড থেকে আসা একটা বল ধরে সুহের ফাঁকা জায়গায় রাখলেন। পেছন থেকে বল ফলো করে আসা কিরিয়াকু দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন। রকেটের গতিতে বলটা আটকানোর সুযোগ পাননি অরিন্দম। সাইপ্রাসের এই ফুটবলার যে গোলটা ইনস্টেপে করে গেলেন অনেকদিন মনে থাকবে।
advertisement
এরপর আরও একটি গোল করেছিলেন হাওকিপ। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। মিডফিল্ড অঞ্চলে অস্ট্রেলিয়ার জর্ডান নিঃশব্দ লড়াই করে গেলেন লাল হলুদ জার্সিতে। ৬৫ মিনিটে স্টিফেন মহেশকে তুলে নিয়ে নামান তুহিনকে। ৭০ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার সিলভারস্টারকে নিয়ে আসেন নর্থ ইস্ট ম্যানেজার।
তিনি নেমে কিছুটা চাপ তৈরি করলেন। কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সে ইভান, জেরি, সার্থকরা এদিন হার না মানা মানসিকতা নিয়ে নেমেছিলেন। ৭৫ মিনিটে সিলভাকে তুলে নিয়ে লিমাকে নিয়ে আসেন স্টিফেন। শেষ পর্যন্ত ডার্বির আগে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে গেল ইস্টবেঙ্গল।
advertisement
পাহাড় থেকে এবারের মতো প্রথম তিন পয়েন্ট নিয়ে এল তারা। আইএসএলের ইতিহাসে আজ এল লাল হলুদের পঞ্চম জয়। শেষ দশ ম্যাচে জিততে না পারা দলটা এই প্রথম জয় পেল। এটাই চেয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। ৮৩ মিনিটে জর্ডান দোহেরটি তৃতীয় গোলটা করলেন ইস্টবেঙ্গলের হয়ে। ম্যাচের সেরা নির্বাচিত হলেন সাইপ্রাসের কিরিয়াকু। অতিরিক্ত সময় ডার্বিশায়ার একটি গোল করে ব্যবধান কমালেন নর্থইস্ট দলের হয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বির আগে আগুনে ইস্টবেঙ্গল, লাল হলুদ ঝড়ে উড়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement