advertisement

Mohsin Naqvi: ভারতের কাছে হারের লজ্জা ! ফের ‘পালালেন’ মহসিন নকভি, খেলা শেষ হওয়ার অনেক আগেই মাঠ ছাড়লেন পিসিবি চেয়ারম্যান

Last Updated:
Mohsin Naqvi Leaves Stadium Early: ভারতের কাছে ৬১ রানে হার পাকিস্তানের। দলের লজ্জার হার মাঠে বসে দেখতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ৷
1/5
তিনি যেন ‘পালিয়েই’ বেড়ান ! কখনও ট্রফি নিয়ে পালান ৷ কখনও ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান ৷ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রবিবার খেলা শেষ হওয়ার অনেক আগেই পাকিস্তানের হার নিশ্চিত বুঝতে পেরে স্টেডিয়াম ছেড়ে তাঁকে বেরিয়ে যেতে দেখা যায় ৷ (Photo: X)

2/5
রবিবার খেলা শুরুর আগে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন। দিয়েছিলেন উৎসাহ। কিন্তু মাঠে সে সব বোঝা গেল না। ভারতের কাছে ৬১ রানে হারল পাকিস্তান। দলের লজ্জার হার মাঠে বসে দেখতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ৷

3/5
ভারত ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ৷ অপরদিকে পাকিস্তান নিজেদের চাপ আরও বাড়িয়েছে ৷ কারণ ভারতের কাছে হেরে পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছে তারা। ফলে সুপার এইটে ওঠার ক্ষেত্রে চাপ বেড়েছে সলমন আলি আঘাদের। তবে এখনও তাদের নিজেদের হাতেই রয়েছে সুপার এইটে ওঠার সুযোগ। (Photo: AP)

4/5
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পরেই স্টেডিয়ামের ভিতর নকভিকে দেখা যায়নি। কিছু ক্ষণ পরে দেখা যায়, স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাচ্ছে। সেখানে নকভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ছিলেন। এই দৃশ্য থেকে পরিষ্কার, নকভি খেলা শেষ হওয়ার অনেক আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে গিয়েছেন।

5/5
এই গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে পাকিস্তান খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। ভারত হারুক বা জিতুক, তাদের কোনও সমস্যা হবে না। কিন্তু পাকিস্তানকে জিততেই হবে। নামিবিয়াকে শেষ ম্যাচে হারালে তবেই সরাসরি সুপার এইটে উঠবে তারা।