Suri Hospital: পা ফেললেই ধেয়ে আসছে...! সিউড়ি হাসপাতালে নতুন আতঙ্ক কুকুর, পরিস্থিতি সামলাতে কড়া কর্তৃপক্ষ
- Reported by:Sudipta Garain
- Published by:Madhab Das
Last Updated:
Suri Hospital: হাসপাতালের করিডোর থেকে ওয়ার্ডের সিঁড়ি, সর্বত্রই এখন সারমেয়দের অবাধ বিচরণ। সিউড়ি সদর হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কুকুরের উপদ্রব কমাতে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ।
সিউড়ি সদর হাসপাতালে কুকুরের উপদ্রব বর্তমানে এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে 'এয়ারমার্ক কন্ট্রোল অফিসার' হিসেবে নিয়োগ করা হয়েছে, যার মূল দায়িত্ব হবে হাসপাতালের ভেতরে কুকুরের আনাগোনা নিয়ন্ত্রণ করা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement
কুকুরদের স্থায়ী সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় মিউনিসিপালিটির কাছে পুনর্বাসনের আবেদন জানিয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরসভার কাছ থেকে এই বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। ফলে ড্রেনেজ ব্যবস্থা ব্লক করার মতো কিছু যান্ত্রিক পরিবর্তন করেই আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
advertisement
হাসপাতাল প্রশাসনের মতে, শুধুমাত্র কড়াকড়ি করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। দেখা যাচ্ছে, রোগী বা তাদের পরিজনরা যখন হাসপাতালে প্রবেশ করছেন, তখন তাঁদের অজান্তেই কুকুর ভেতরে ঢুকে পড়ছে। সুপার স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষ সচেতন না হলে একজন প্রশাসকের পক্ষে এককভাবে এই অনুপ্রবেশ আটকানো প্রায় অসম্ভব। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)







