advertisement

জোকা মেট্রোর সামনেই মোটরসাইকেলের পিছনে বাইকের ধাক্কা... চালক-আরোহী দুজনেরই মৃত্যু! ভয়ঙ্কর দুর্ঘটনা

Last Updated:

ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলারও মৃত্যু হয়, তবে দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।

চালক-আরোহী দুজনেরই মৃত্যু!
চালক-আরোহী দুজনেরই মৃত্যু!
কলকাতা: খাস কলকাতার বুকে ফের দুর্ঘটনা। রবিবার রাত পৌনে বারোটা নাগাদ আমতলা পৈলানের দিক থেকে বেহালার দিকে আসছিলেন একটি মোটরসাইকেল। চালক ছাড়াও ছিলেন এক মহিলা। জোকা মেট্রো স্টেশনের সামনেই মোটরসাইকেলের পিছনে একটি গাড়ি ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়ে বাইক চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলারও মৃত্যু হয়, তবে দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ ও ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের পুলিশ। ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।
গতকাল রাতেই লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর, আহত আরও ১। লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর, এই ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত পানিনালা এলাকায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।
advertisement
advertisement
মৃতের নাম বিক্রম ঘোষ(১৯) ও আহতের নাম মানিক মণ্ডল (২১), উভয়ের বাড়ি চাপড়ার দৈয়েরবাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে ওই দুই যুবক বাইকে চেপে দৈয়েরবাজার থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। সেই সময় পানিনালা এলাকায় কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তারা। এরপরই ঘাতক লরিটি আরও একটি ই-রিক্সাকে ধাক্কা মেরে চম্পট দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিক্রম ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোকা মেট্রোর সামনেই মোটরসাইকেলের পিছনে বাইকের ধাক্কা... চালক-আরোহী দুজনেরই মৃত্যু! ভয়ঙ্কর দুর্ঘটনা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement