advertisement

Rishabh Pant: পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি! নতুন ঠিকানা কোথায়, দৌড়ে কি আছে কলকাতা?

Last Updated:

তবে পন্থকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দিল্লি ম্যানেজমেন্ট৷

কোন দলে যাবেন পন্থ?
কোন দলে যাবেন পন্থ?
নয়াদিল্লি: ২০২৫-এর আইপিএল-এর আগে দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন ঋষভ পন্থ৷ ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে নাকি খুশি নয় দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট৷ দৈনিক জাগরনে প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
আগামী বছর আইপিএল-এর আগে মেগা নিলাম হওয়ার কথা৷ তার আগে ঋষভ পন্থকে বিক্রি করে দিতে পারে দিল্লি৷ সেক্ষেত্রে পন্থের চেন্নাই সুপার কিংগস দলে যোগ দিতে পারেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান৷
advertisement
তবে পন্থকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দিল্লি ম্যানেজমেন্ট৷ কারণ দিল্লি ক্যাপিটালস-এর ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় পন্থেরই পক্ষে৷ তিনি চান, এ বছরের মতো আগামী বছরও পন্থই দিল্লিকে নেতৃত্ব দিন৷ ইতিমধ্যেই দিল্লির কোচের পদ থেকে রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বদলে সৌরভই দলের কোচ হতে পারেন, এমন জল্পনাও রয়েছে৷
advertisement
অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে পন্থকে দলে নিতে আগ্রহী পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংগস৷ চেন্নাইয়ের এক কর্তা ইতিমধ্যেই জানিয়েছেন, ধোনির বদলে একজন তারকা ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নিতে আগ্রহী তাঁরা৷ সেক্ষেত্রে পন্থই হতে পারেন সেরা পছন্দ৷
৪৩ বছর বয়সি ধোনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ তবে এ বছরও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন তিনি৷ আগামী বছর ধোনি হলুদ জার্সি পরে আদৌ মাঠে নামবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ সেই কারণেই সুযোগ পেলে পন্থকে দলে নিতে ঝাঁপাবে চেন্নাই৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি! নতুন ঠিকানা কোথায়, দৌড়ে কি আছে কলকাতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement