advertisement

কলকাতায় নেমেই বিপাকে মাহি! বোর্ড প্রেসিডেন্টের শহরে পা রেখেই পড়লেন বিপদে

Last Updated:

শহরে পৌঁছেই এ কী হল...

Paradip Ghosh
#কলকাতা: দাদার শহরে নেমে বিপাকে মাহি। বিজ্ঞাপন শ্যুটের কাজে সোমবার রাতে কলকাতা নেমেই লাগেজ বিভ্রাটে কালঘাম ছোটার জোগাড় ক্যাপ্টেন কুলের। দিল্লি থেকে ফ্লাইট নাম্বার ইউকে ৭০৭ এ কলকাতা আসেন ধোনি। বিমানবন্দরে নেমে কোনভাবে লাগেজ বদলে যায় মাহির। ভুলবশত ধোনির লাগেজ নিয়ে চলে যান কলকাতারই এক বাসিন্দা।
লাগেজ না পেয়ে এরপর বিমানবন্দরে শুরু হয় খোঁজ-খোঁজ রব। অবশেষে খোঁজ মেলে ধোনির লাগেজ নিয়ে যাওয়া ব্যক্তির। প্রায় মিনিট চল্লিশ অপেক্ষার পর লাগেজ মেলে ক্যাপ্টেন কুলের। মাহি অবশ্য ততক্ষণে হোটেলের পথে। বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা ধোনির লাগেজ সংগ্রহ করে পরে পৌঁছে দেন হোটেলে। বিমানবন্দর থেকে হোটেলেযাওয়ার রাস্তায় কিছুটা ক্লান্তই লাগছিল ক্যাপ্টেন কুলকে। কৈখালি-বাগুইআটি এলাকার যানজটে আটকে পড়ে গাড়িতে বসেই ধোনিকে হাই তুলতেও দেখা যায়। লম্বা সময়ের ব্যবধানেই এবার শহরে এলেন ক্যাপ্টেন কুল। মঙ্গলবার একটি সংস্থার বিজ্ঞাপনের শ্যুটের কাজ করে বুধবার কলকাতা থেকেই রাঁচি ফিরে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক।​
advertisement
advertisement
শহরে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিজ্ঞাপনের শুটিং এর জন্য শহরে কপিল দেব। শ্যুটিংয়ে কপিলের পোশাক ছিল পাঞ্জাবি ও পায়জামা। ঢাক বাজাতে দেখা গেল কপিলকে।এর আগেও একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কলকাতায় একসঙ্গে শ্যুটিং করেছিলেন মাহি ও কপিল ৷ এবারেও সেই জুটি ৷ এবারের একসঙ্গে স্ক্রিন শেয়ার করে কেমন দাপট দেখান দুই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তা জানতে অধীর আগ্রহে মুখিয়ে ফ্যানরা ৷ তবে দাদা বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর এটা ধোনির প্রথম কলকাতা সফর ৷ ফলে শুরুতেই লাগেজ হারিয়ে মোটেই সুখকর হল না ট্রিপটা তা নিঃসন্দেহে বলা যায় ৷
advertisement
পাশাপাশি বিশ্বকাপের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ধোনি ৷ ফলে ধোনি ফ্যানরা সবসময়েই এই প্রশ্ন নিয়ে উৎসুক আবার কবে আন্তর্জাতিক আঙিনায় ফিরবেন তাঁদৈর প্রিয় মাহি ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতায় নেমেই বিপাকে মাহি! বোর্ড প্রেসিডেন্টের শহরে পা রেখেই পড়লেন বিপদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement