advertisement

#INDvsNZ: পন্থের জায়গায় রাহুল, মুখ খুললেন সৌরভ

Last Updated:

কেএল রাহুল ইন, পন্থ আউট কী বলছেন সৌরভ

#মুম্বই : বিসিসিআই  প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় কেএল রাহুলের পারফরম্যান্সে খুশি৷ ছোট ফর্ম্যাট থেকে বড় ফর্ম্যাট সবতেই দারুণ পারফরম্যান্স রাহুলের ৷ ভারতীয় টিম ম্যানেজমেন্ট বাড়তি দায়িত্ব দিচ্ছে তাঁদের এই বিশ্বস্ত ওপেনারকে ৷ রাহুলকে উইকেটের সামনের পাশাপাশি উইকেটের পিছনেও দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের খেলায় জায়গা পাননি ঋষভ পন্থ ৷ রাহুল গ্লাভস হাতেও এখনও অবধি বেশ ঠিকঠাকই পারফর্ম করেছেন ৷
advertisement
রাহুলের গ্লাভস হাতে দায়িত্ব পালন আর ঋষভ পন্থের বাদ পড়ার পর সৌরভ বলেছেন, ‘বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত নিয়েছে ৷ টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক কেএল রাহুলের রোল নিয়ে সিদ্ধান্ত নেবে ৷ ’
advertisement
তিনি আরও বলেছেন, ‘ ও (রাহুল) একদিনের ও টি টোয়েন্টিতে দারুণ খেলেছে ৷ ও টেস্ট ক্রিকেটে ভালো শুরু করেছে , কিন্তু এখন লম্বা ফর্ম্যাটে একটু পারফরম্যান্স নেমে গেছে ৷ লিমিটেড ওভারের খেলায় ও সত্যিই দুর্দান্ত ৷ এই পারফরম্যান্স বজায় রেখে ও এগিয়ে যাক ৷ তবে ওকে কী ভাবে ব্যবহার করা হবে সেটা সত্যিই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ৷ ’
advertisement
উইকেটরক্ষকের জায়গায় কী হবে প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘নির্বাচকরা, বিরাট, রবি এটা নিয়ে সিদ্ধান্ত নেবে ৷ ’ টি-টোয়েন্টি বিশ্বকাপে র জন্য ম্যানেজমেন্টই শেষ সিদ্ধান্ত নেবে ৷
এর আগে কেএল রাহুল নিজের নতুন দায়িত্ব নিয়ে বলেন , ‘আমি একদম মন থেকে এটা ভালোবাসছি৷ আন্তর্জাতিক মঞ্চে হয়ত এটা একদম নতুন ৷ ,কারণ আমি কখনও করিনি ৷ কিন্তু আমার আইপিএল ফ্রাঞ্চাইজিদের হয়ে ৩-৪ বছর ধরে কিপিং করছি ৷ আমি আমার প্রথম শ্রেণীর খেলাতেও কিপিং করেছি , যখন প্রয়োজন হয়েছে ৷ আমি সব সময় কিপিংয়ের সঙ্গে যোগ রেখেছি ৷ ’
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#INDvsNZ: পন্থের জায়গায় রাহুল, মুখ খুললেন সৌরভ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement