advertisement

Brett Lee on Umran Malik : ঠিক যেন এরোপ্লেন! উমরানকে দেখে অদ্ভুত নস্টালজিক ব্রেট লি

Last Updated:

Brett Lee compares Umran Malik to an aeroplane and has tips for the youngster. নিজের ইউটিউব চ্যানেলে উমরানের প্রশংসা করে লি বলেন, ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করার অনুভবটা আমি জানি।

ঠিক যেন এরোপ্লেন! উমরানকে দেখে অদ্ভুত নস্টালজিক ব্রেট লি
ঠিক যেন এরোপ্লেন! উমরানকে দেখে অদ্ভুত নস্টালজিক ব্রেট লি
তাঁর ভক্তকুলের সংখ্যা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই শোয়েব আখতার জানিয়েছেন তিনি চান উমরান তাঁর দ্রুততম বলের রেকর্ড ভাঙুন। এবার শোয়েবের পাশাপাশি আরেক ‘গতির সওদাগর’ ব্রেট লিও তরুণ ভারতীয় ফাস্ট বোলারকে প্রশংসায় ভরিয়ে দিলেন। নিজের ইউটিউব চ্যানেলে উমরানের প্রশংসা করে লি বলেন, ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করার অনুভবটা আমি জানি। ও গান বোলার।
advertisement
advertisement
স্পিড গানের কাটা ও ১৬০ কিমি প্রতি ঘণ্টায় তুলে দিয়েছে। আমার কাছে অ্যাপ্রোচটাই আসল। একটি উড়োজাহাজ অ্যাপ্রোচটাই প্রথমে চোখে পড়ে, তারপর ধীরে ধীরে গতি নিয়ে তা উড়ে যায়। ফাস্ট বোলারের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। ও ৩৫ মিটার দূর থেকে স্প্রিন্টারের মতো ছুটে এসে ভয়ানক গতিতে বল করে। এটাই আমার ভাল লাগে। উমরানের সঙ্গে তাঁর এখনও দেখা হয়নি বলেই জানান ব্রেট লি।
advertisement
তবে দেখা হলে তাঁকে কী পরামর্শ দেবেন? প্রাক্তন অজি তারকা জানান, ও কয়েকটা ম্যাচে রান দিয়েছে বটে। তবে ওর বয়স মাত্র ২২, তাই সেই নিয়ে আমি চিন্তিত নই। বর্তমানে উমরানের জন্য আমার পরামর্শ শুধু ছুটে এসে যত জোরে সম্ভব বল কর। ওর বোলিং অ্যাকশানটাও একদম ঠিকঠাক।
ও আরও জোরে বল করতে পারে। লোকজন ১৪০ কিমিতে বল করার জন্য পাগল হয়ে যায়, আর ও তো সহজেই তা করে। আমার ওর সঙ্গে দেখা হলে আমি ওকে বলব এতদিন যা করে এসেছ, তাই করে যাও। ফাস্ট বোলিং করাটাকে উপভোগ কর। মনে রাখতে হবে চাইলেই ফাস্ট বোলার হওয়া যায় না। ক্রিকেটের সবচেয়ে কঠিন ব্যাপার ফাস্ট বোলিং। এটাই উমরান অত্যন্ত সহজে করতে পারে। বাজি রেখে বলছি স্কুলে নিশ্চয়ই খুব দ্রুত দৌড়াতে পারত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Brett Lee on Umran Malik : ঠিক যেন এরোপ্লেন! উমরানকে দেখে অদ্ভুত নস্টালজিক ব্রেট লি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement