advertisement

Yuva Sathi Status Check: 'যুব সাথী'র ১৫০০ টাকা অ্যাকাউন্টে এসেছে? অ্যাপ্লিকেশনে কোথাও ভুল হয়নি তো! আপনি টাকা পাবেন? কীভাবে স্টেটাস চেক করবেন? জানুন

Last Updated:
Yuva Sathi Payment Status Check: ৭ মার্চ থেকে যুবসাথীর টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আবেদন জমা দেওয়ার পর, এখন আপনার আবেদনপত্র কোন স্তরে? আদৌ আবেদন অনুমোদন পেল কিনা, আপনি টাকা পাবেন তো? জানুন
1/13
*১ এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা থাকলেও ৭ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে অ্যাকাউন্টে 'যুবসাথী'র টাকা ক্রেডিট হওয়ার কথা ঘোষণা করেন, সেই মতো অনেকেই সেদিন থেকে পেতে শুরু করেছেন এই প্রকল্পের ১৫০০ টাকা। তবে অনেকের দাবি, এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'যুবসাথী' প্রকল্পের ১৫০০ টাকা ক্রেডিট হয়নি। অনলাইনে ও অফলাইনে, দু'ভাবেই কয়েক লক্ষ ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। কিন্তু, তারপরত টাকা দেওয়ার ডেট পেরিয়ে গেলেও এখনও কেন টাকা ঢোকেনি তাঁদের ব্যাঙ্কে? সংগৃহীত ছবি। 

2/13
*যাঁরা এখনও পর্যন্ত যুবসাথীর টাকা পাননি, তাঁরা সেই নিয়ে চিন্তিত। আদৌ তাঁদের ফর্ম জমা পড়ল তো? ফর্ম জমা পড়লেও তা গ্রহণ করা হয়েছে? এই মুহূর্তে ফর্মের স্ট্যাটাস কী? এইসব তথ্যই এখন হাতড়ে বেড়াচ্ছেন তারা। সংগৃহীত ছবি। 

3/13
*আসলে যুবসাথী প্রকল্পে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ব্লক স্তরে অফলাইন শিবিরে প্রায় ৬৫ লক্ষ আবেদন জমা পরেছে, অনলাইন পোর্টালে ১৯ লক্ষ যুবক-যুবতী নাম নথিভুক্ত করেছেন এই বেকার ভাতার জন্য। বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার পর, আবেদনকারীর নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সময় লাগে। সংগৃহীত ছবি। 

4/13
*আবেদনকারীর বয়স, আধার কার্ড, রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, সবটাই খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে। ফর্মের স্ট্যাটাস পরীক্ষা করার উপায়ও রয়েছে। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের পোর্টালে 'অ্যাপ্লিকেশন স্ট্যাটাস'-এ গিয়ে ফোন নম্বর দিয়ে ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন যে কেউ। কিন্তু বর্তমানে সেই স্ট্যাটাস অনেকেই দেখতে পারছেন না। সংগৃহীত ছবি। 

5/13
*ওয়াকিবহাল মহল জানিয়েছে, কিছুদিনের মধ্যেই যুবসাথীর পোর্টাল সক্রিয় হবে। এরপর ফোন নম্বর, আধার কার্ডের নম্বর দিয়ে বাড়িতে বসেই ফর্মের স্ট্যাটাস চেক করা যাবে। তবে অনলাইনে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের ভেরিফিকেশন নাকি দ্রুত হচ্ছে।‌ অফলাইন আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সংগৃহীত ছবি। 

6/13
*আবেদন জমা দেওয়ার পর ফর্মের বর্তমান অবস্থা কী, তা জানা অত্যন্ত জরুরি। কীভাবে চেক করবেন আপনার আবেদন কোন স্তরে রয়েছে? ধাপে ধাপে রইল পদ্ধতি...সংগৃহীত ছবি। 

7/13
*অনলাইনে যারা ফর্ম ফিলআপ করেছেন, তারা 'বাংলা যুবসাথী' পোর্টালে গিয়ে লগ-ইন করে স্ট্যাটাস দেখতে পাবেন। ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আবেদনপত্রের স্ট্যাটাস যাচাই করা যাচ্ছে। সংগৃহীত ছবি। 

8/13
*যাঁরা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তাঁরা সরকারি পোর্টাল https://apas.wb.gov.in/–এ গিয়ে নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন। পোর্টালে প্রবেশ করে হোমপেজে থাকা ‘Check Status’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর এবং সঠিক ক্যাপচা কোড পূরণ করে ‘Get OTP’ বেছে নিতে হবে। নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (One Time Password) প্রবেশ করিয়ে ‘Verify Pin’ অপশনে ক্লিক করলেই, যদি তথ্য সিস্টেমে আপলোড হয়ে থাকে, তাহলে স্ক্রিনে আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। পাশাপাশি ‘Application Form’ অপশনে ক্লিক করে জমা দেওয়া ফর্মও দেখা যাবে। সংগৃহীত ছবি। 

9/13
*অফলাইনে আবেদনকারীদের জন্য স্ট্যাটাস দেখার প্রক্রিয়াটি এখনও স্পষ্ট নয় অনেকের কাছেই। অনেকে ওটিপি দেওয়ার পর পুনরায় ফর্ম ফিলাপের নির্দেশ পাচ্ছেন, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংগৃহীত ছবি। 

10/13
*অফলাইনে আবেদন জমা দেওয়ার পরও যদি তা অনলাইনে না দেখা যায়, তাহলে কি নতুন করে অনলাইনে আবেদন করা যাবে? প্রযুক্তিগতভাবে তা সম্ভব। কারণ অফলাইন ফর্ম এখনও আপলোড না-হওয়ায় সিস্টেম নতুন আবেদন গ্রহণ করতে পারে। তবে পরে যখন কর্তৃপক্ষ অফলাইন ফর্ম প্রক্রিয়াকরণ করবেন, তখন আধার নম্বরের ভিত্তিতে ডুপ্লিকেশন ধরা পড়তে পারে। সেক্ষেত্রে অফলাইন আবেদন ‘Already Enrolled’ হিসেবে চিহ্নিত বা বাতিল হতে পারে এবং অনলাইন আবেদনটিই বৈধ হিসেবে গণ্য হবে। তবে বর্তমানে পোর্টালে কেবল রেজিস্ট্রেশন নম্বরই দেখা যাচ্ছে। আবেদনটি ‘Approved’ না ‘Rejected’ চূড়ান্ত যাচাইকরণ সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ফলে চূড়ান্ত স্ট্যাটাস জানতে আবেদনকারীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। সংগৃহীত ছবি। 

11/13
*যদি আপনার ফর্মে কোনও ভুল থাকে এবং অনলাইনে স্ট্যাটাস চেক করার পর ‘অবজেকশন’ বা ‘ডিসপুট’ দেখায়, তবে চিন্তা নেই। ব্লক অফিসে গিয়ে বা অনলাইন এডিট অপশন চালু হলে, সংশোধন করতে পারবেন। ছোটখাটো ভুলের জন্য এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকারি নির্দেশিকার দিকে নজর রাখুন। প্রয়োজনে স্থানীয় বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। সংগৃহীত ছবি। 

12/13
*এই যুবসাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল টাকা ঢোকার কথা থাকলেও আজ ৭ মার্চ থেকেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প চালু করেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পটির জন্য ৫,০০০ কোটি টাকার বরাদ্দ ধরা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক-যুবতীরা চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। সংগৃহীত ছবি। 

13/13
*এদিকে, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগে চালু হওয়া এই হেল্পডেস্কের মাধ্যমে আবেদনকারীরা তাঁদের নানা প্রশ্নের উত্তর জানতে পারবেন। প্রকল্প সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন। আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে ৬২৯২২৪৮৮৮৮ নম্বরে ফোন করা যাবে। পরিষেবাটি সোমবার থেকে শুক্রবার, সকাল ১০ঃ৩০ মিনিট থেকে বিকেল ৫ঃ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। সরকারি ছুটির দিনে পরিষেবা বন্ধ থাকবে। সংগৃহীত ছবি।