advertisement

Border Gavskar Trophy: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বড় বদল, চেঞ্জ হয়ে গেল ভ্যেনু

Last Updated:

Border Gavskar Trophy: হিমাচল প্রদেশ ক্রিকেট বোর্ড পুরো আউটফিল্ড এমনকি পিচও নতুন করে তৈরি করেছে৷

হিমাচল প্রদেশের ধরমশালার ক্রিকেট স্টেডিয়াম
হিমাচল প্রদেশের ধরমশালার ক্রিকেট স্টেডিয়াম
মুম্বই: তৃতীয় টেস্টের ভ্যেনু বদল হল৷ বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট প্রথমে হওয়ার কথা ছিল ধরমশালায়৷ তা সরিয়ে এবার ইনওরে আয়োজিত হবে বলে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷
এই মুহূর্তে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলা হয়ে গেছে৷ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট হবে ১ মার্চ থেকে৷  ইনদওরে হোলকার স্টেডিয়ামে এখন হবে এই ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ৷
advertisement
advertisement
ধরমশালায় প্রাথমিকভাবে এই তৃতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল৷ কিন্তু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণে বোর্ড ধরমশালা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল৷
advertisement
হিমাচল প্রদেশ ক্রিকেট বোর্ড পুরো আউটফিল্ড এমনকি পিচও নতুন করে তৈরি করেছে৷ এই পিচে এখনও কোনও ম্যাচ খেলা হয়নি ফলে এই পরীক্ষা না হওয়া পিচে খেলা করানোর রিস্ক নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড৷ কারণ এই টেস্ট সিরিজের ফয়সালার ওপর নির্ভর করে ভারতের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দাঁড়িয়ে৷ তাই ভারতীয় বোর্ড কোনও আনকোরা পিচে চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে চায় না টিম ইন্ডিয়াকে৷
advertisement
ধরমশালার স্টেডিয়ামের মাঠে স্কোয়ারের কাছে একটি প্যাচ রয়েছে সেটা এখনও শেষ হয়নি, আর মূল সমস্য সেই জায়গাটি নিয়েই৷ ধরমশালায় এখনও অবধি ২০১৭ সালে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলা হয়েছে৷ সেই ম্যাচটিও ছিল ভারত বনাম অস্ট্রেলিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Border Gavskar Trophy: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বড় বদল, চেঞ্জ হয়ে গেল ভ্যেনু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement