advertisement

Bengal vs Andhra : কপাল খারাপ একেই বলে! ১ রান করলেই হয়ে যেত ৩০০! বাংলার তারকা ক্রিকেটারের ট্রিপল সেঞ্চুরি মিস

Last Updated:

Bengal vs Andhra : রনজি ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনালে তৈরি হল এক অভিনব রেকর্ড। বাংলার ব্যাটার সুদীপ কুমার ঘরামি মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন।

News18
News18
নয়াদিল্লি : একেই বলে কপাল! ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস!
রনজি ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনালে তৈরি হল এক অভিনব রেকর্ড। বাংলার ব্যাটার সুদীপ কুমার ঘরামি মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন। রনজি ট্রফির ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটার ২৯৯ রানে আউট হলেন। এমন রেকর্ড নিজের নামের পাশে লিখে নিলেন বাংলার সুদীপ।
অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিনে প্রথম ইনিংসে তিনি ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলা রনজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে বাংলার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সুদীপ কুমার ঘরামি। তিনি ৫৯৬ বল খেলে ৩১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৯৯ রান করেন। মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করে ২৯৯ রানে আউট হয়ে যান।
advertisement
advertisement
রনজি ট্রফিতে এই প্রথমবার এমন ঘটনা ঘটল। একজন ব্যাটার মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করার আগে আউট হলেন। এর আগে শান্তনু সুগওয়েকর ২৯৯ রানে নট আউট ছিলেন। ১৯৮৮–৮৯ মরসুমে মহারাষ্ট্রের এই ব্যাটার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২৯৯ রান করেছিলেন।
এবার সেই একই স্কোরে আউট হয়ে সুদীপ কুমার ঘরামি একটি রেকর্ড গড়লেন। বাংলার হয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ক্রিজে আসা সুদীপ তৃতীয় দিনে মোট ২৭০ বলে তিনি ১৫০ রান পূর্ণ করেন। এর পর ৪১৫ বলে ডাবল সেঞ্চুরি সম্পন্ন করেন। এই দীর্ঘ ইনিংসে তিনি ৩১টি চার এবং ৬টি ছক্কা মারেন।
advertisement
আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলা নিয়ে মুখ খুললেন সৌরভ! বড় কথা বলে দিলেন দাদা!
এই রনজি ট্রফি মরসুমে বাংলার হয়ে সুদীপ কুমার ঘরামি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এখনও পর্যন্ত ১২টি ইনিংসে ৫৪.২৫ গড়ে তিনি ৬৫১ রান করেছেন। এই মরসুমে তাঁর ব্যাট থেকে এসেছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। তবে এই মরসুমে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটার হওয়ার রেকর্ড তিনি অল্পের জন্য হাতছাড়া করেছেন।
advertisement
বাংলার ইনিংস শেষ হয় ৬২৯ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ৩ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal vs Andhra : কপাল খারাপ একেই বলে! ১ রান করলেই হয়ে যেত ৩০০! বাংলার তারকা ক্রিকেটারের ট্রিপল সেঞ্চুরি মিস
Next Article
advertisement
Supreme Court on SIR: ‘এসআইআর-এর কাজ সম্পূর্ণ করতে বাধা দিতে পারি না,’ পশ্চিমবঙ্গ সরকারকে জানাল সুপ্রিম কোর্ট
‘এসআইআর-এর কাজ সম্পূর্ণ করতে বাধা দিতে পারি না,’ পশ্চিমবঙ্গ সরকারকে জানাল সুপ্রিম কোর্ট
  • এসআইআর প্রক্রিয়ায় কোনও বাধা সৃষ্টি করা যাবে না

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য আরও ১ সপ্তাহ সময়

  • মাইক্রো অবজার্ভাররা সিদ্ধান্তে সহায়তা করবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement