advertisement

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলা নিয়ে মুখ খুললেন সৌরভ! বড় কথা বলে দিলেন দাদা!

Last Updated:
Sourav Ganguly: ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান যে অবস্থান নিয়েছে, তাতে অবাক হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
1/5
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান যে অবস্থান নিয়েছে, তাতে অবাক হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপে এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই অপ্রত্যাশিত।

2/5
রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোনও ম্যাচ থেকে পিছিয়ে যাওয়ার কোনও মানে হয় না। তিনি বলেন, পাকিস্তান এমনিতেই শ্রীলঙ্কায় খেলছে, সেখানে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত বিস্ময়কর। সৌরভের মতে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর হতে পারে।

3/5
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ঘোষণা করলেও বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। জানা গিয়েছে, আইসিসির কাছে পিসিবি ম্যাচ খেলার জন্য কিছু শর্ত রেখেছে। তবে এই শর্তগুলি কী, তা প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা এখনও থেকেই গেছে।

4/5
এদিকে ভারতীয় দলের অবস্থান একেবারেই স্পষ্ট। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পুরোপুরি প্রস্তুত। কলম্বোতে ক্যাপ্টেনদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের ফ্লাইট বুক করা আছে এবং দল ম্যাচ খেলতে কলম্বো যাচ্ছে। বাকিটা পাকিস্তানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

5/5
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গ্রুপ ‘এ’-তে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, ইউএসএ ও পাকিস্তানের সঙ্গে। ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচ খেলতে প্রস্তুত।