advertisement

Mohun Bagan vs Dhaka Abahani: কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ঢাকা আবাহনী

Last Updated:

Bangladesh Dhaka Abahani open challenge to ATK Mohun Bagan in AFC Cup . মোহনবাগানকে হারিয়ে যাওয়ার খোলা চ্যালেঞ্জ বাংলাদেশের ঢাকা আবাহনীর

মোহনবাগান বনাম ঢাকা আবাহনী ম্যাচ নিয়ে উত্তাপ বাড়ছে
মোহনবাগান বনাম ঢাকা আবাহনী ম্যাচ নিয়ে উত্তাপ বাড়ছে
#কলকাতা: এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড ম্যাচে যুবভারতীতে সহজ জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। ৫-০ জিতে মাঠ ছেড়েছিল সবুজ মেরুন। কিন্তু শ্রীলংকার ব্লু স্টার এবং বাংলাদেশের ঢাকা আবাহনীর মধ্যে শক্তির পার্থক্য রয়েছে। ব্রাজিলের দুজন ফুটবলার ছাড়াও কোস্টারিকা এবং বসনিয়ার ফুটবলার রয়েছে দলে। ঢাকা আবাহনী আক্রমনাত্মক ফুটবল খেলতে ভালোবাসে।
এএফসি কাপের প্লে-অফের শেষ ধাপে আবাহনী খেলবে ভারতের মোহনবাগানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। দুই বাংলার দুই জনপ্রিয় ক্লাবের লড়াই ঘিরে এখন আলোচনা ঢাকা ও কলকাতায়। যারা জিতবে তারা সুযোগ পাবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে। যেখানে সরাসরি নাম লিখিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।
advertisement
advertisement
২০১৭ সালে দুই দলের শেষবার দেখা হয়েছিল এএফসি কাপে ঢাকায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছি। ১৯ এপ্রিল মোহনবাগানের বিপক্ষে ম্যাচ নিয়ে আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন বলেছেন তাদের চোখ গ্রুপ পর্বে। জীবন জানিয়েছেন আমাদের চোখ শুরু থেকেই গ্রুপ পর্বে। মোহনবাগান অত্যন্ত ভাল ও শক্তিশালী দল। তবে আমরাও শক্তিশালী। আমরা জিততেই কলকাতা যাব।
advertisement
মোহনবাগানের আক্রমণভাগ ভাল। শ্রীলংকার ব্লু স্টারের বিপক্ষে আগের রাতের ম্যাচটি দেখেছি। ওদের ১০ নম্বর প্লেয়ার ফ্রান্সের আদনান হুগো খুবই ভাল। ওদের মাঝমাঠের চালিকাশক্তি এই হুগো। আমাদের মাঝে একটু খারাপ সময় গিয়েছিল। এখন সবাই আগের মতো ফিট। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা আমরা খুব ভালোভাবে জিতেছি। এখন সবাই শতভাগ ফিট।
আমরা সল্টলেকে ম্যাচটি খেলতে মুখিয়ে আছি। এখন মাঠে সেরাটা দিতে হবে। আশা করি ভাল একটা ম্যাচ হবে। মোহনবাগানকে সম্মান করলেও ভয় পেতে রাজি নয় বাংলাদেশের ঢাকা আবাহনী। তিরি, ডেভিড উইলিয়ামস, মনবীরদের হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশের ক্লাব। এদিকে হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার ব্লু স্টার এসসির বিরুদ্ধে এএফসি কাপের প্রাক-যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মঙ্গলবার খেলতে পারেননি সন্দেশ জিঙ্ঘন।
advertisement
১৯ এপ্রিল বাংলাদেশের আবাহনী লিমিটেডের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে মরিয়া এটিকে-মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা। বুধবার থেকেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন সন্দেশ। যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন অনুশীলন মাঠে ফিজ়িক্যাল ট্রেনারের কাছেই অনুশীলন করেছেন সন্দেশ। তবে আবাহনীর বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না, তা এখনই স্পষ্ট নয়।
সবুজ-মেরুন শিবিরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে নিয়ে ন্যূনতম ঝুঁকিও নিতে চান না কোচ জুয়ান ফেরান্দো। সন্দেশের উপরেই তিনি ছেড়ে দিয়েছেন খেলার সিদ্ধান্ত। রয় কৃষ্ণ খেলবেন কিনা নিশ্চিত নয়। দেশে শাশুড়ি মারা গিয়েছে তার। তবে হয়তো তিনি ফিরতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan vs Dhaka Abahani: কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ঢাকা আবাহনী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement