advertisement

East Bengal, ISL: ইস্টবেঙ্গল সেরা দল গড়বে আসন্ন আইএসএলে! থাকতে পারে বড় চমক

Last Updated:

East Bengal Club confident West Bengal chief minister Mamata Banerjee will help them play ISL. আইএসএল খেলতে মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল

আইএসএলে এবার শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
আইএসএলে এবার শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
বুধবার ক্লাব তাঁবুতে এক সাংবাদিক বৈঠকে শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। শুধু ইস্টবেঙ্গল নয়, মহমেডানও খেলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। উনি আমাদের বলেছেন নতুন বিনিয়োগকারীর সঙ্গে কথা বলতে। আমরা সেই মতো কথা শুরু করেছি। আশা করি আগামী ১০-১৫ দিনের মধ্যে কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব। তার পর ওঁর সঙ্গে কথা বলব।
advertisement
advertisement
দেবব্রতের সংযোজন, শ্রী সিমেন্ট যে আমাদের ক্রীড়া সত্ত্ব ফিরিয়ে দেবে সে ব্যাপারে আমরা তৈরি ছিলাম। গত ১৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা। তখন মুখ্যমন্ত্রীও আমাদের সেটাই বলেছিলেন। আমরা সেই মতো প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি ওঁকে বলেছিলাম, যা করার আপনাকেই করতে হবে। উনি সেই আশ্বাস আমাদের দিয়েছেন। মুখ্যমন্ত্রীর স্নেহধন্য এক ব্যক্তি আমাদের ক্লাবের সদস্য। তিনি নিজেও ব্যাপারটা দেখছেন।
advertisement
আপাতত দু’-তিনজন বিনিয়োগকারীর সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন দেবব্রত। তবে এটাও জানিয়ে দিয়েছেন, এ বার শুধু ফুটবলস্বত্ত্বই বিনিয়োগকারীকে দেওয়া হবে। শ্রী সিমেন্ট চলে গেলেও বেশ কিছু ফুটবলারের টাকা বকেয়া রয়েছে। ১১ জন ফুটবলার মিলিয়ে প্রায় ২ কোটি ৬০ লক্ষের বেশি টাকা বকেয়া। দেবব্রতের আশা, শ্রী সিমেন্ট সেই টাকা মিটিয়ে নেবে।
advertisement
না হলে তাঁরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন। দেবব্রত বলেছেন, আমার বিশ্বাস, যে প্রতিষ্ঠান একটা ফুটবল দলের জন্য এত টাকা খরচ করেছে তারা এই সামান্য টাকার জন্য কোনও ঝামেলা করবে না। বুধবার ক্লাব তাঁবুতে হাজির ছিলেন মেহতাব হোসেন, রহিম নবি, মিহির বসু, অলোক মুখোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ফুটবলার।
advertisement
কর্মসমিতির বৈঠকে তাঁদের মতামতও গ্রহণ করবে ক্লাব। পাশাপাশি ভারতেরও কিছু সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের কথা চলছে। সবকিছুই প্রাথমিক পর্যায়ে। তবে এটাও ঠিক, ভারতবর্ষের সেরা ফুটবল লিগ আইএসএল বুঝতে পেরেছে ইস্টবেঙ্গল থাকলে জনপ্রিয়তা বাড়বে লিগের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal, ISL: ইস্টবেঙ্গল সেরা দল গড়বে আসন্ন আইএসএলে! থাকতে পারে বড় চমক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement