Ronaldo buys Mobile : ফুটবল ভক্তের মোবাইল ভেঙে লজ্জিত রোনাল্ডো! দিলেন কিনে দেওয়ার প্রতিশ্রুতি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo lost temper as he smashes mobile phone of a supporter . ফুটবল ভক্তের মোবাইল ভেঙে লজ্জিত রোনাল্ডো! দিলেন কিনে দেওয়ার প্রতিশ্রুতি
#লন্ডন: তিনি শুধু ফুটবল মাঠের আইকন নন। অনেক তরুণ তাকে নিজের রোল মডেল হিসেবে কল্পনা করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও স্বচ্ছ ইমেজ রাখার চেষ্টা করেন। কিন্তু ফুটবলারদের মাথা কখন গরম হয়ে যাবে বোঝা মুশকিল। এমন একটি কাণ্ড ঘটিয়ে বসেছেন পর্তুগিজ তারকা, যার জন্য তিনি ক্ষমা চাইতে বাধ্য হলেন। সেরা চারে থাকতে হলে এভার্টনের বিপক্ষে জয়ই ছিল সবচেয়ে বেশি প্রয়োজন।
কিন্তু এমন ম্যাচেই কি না ১-০ গোলে হেরে বসে আছে ম্যানচেস্টার ইউনাইটেড! পুরো ম্যাচে একের পর এক চেষ্টা করে গেছেন রোনালদোরা, কিন্তু গোলের দেখাটাই পেলেন না তারা। উল্টো ম্যাচ শেষে দেখা গেলো রক্তাক্ত রোনালদো। ম্যাচে শেষে রোনালদো যখন তার পায়ের গার্ড খোলেন, তখন দেখতে পান, সেখানে আঘাতের চিহ্নের সঙ্গে রক্ত মাখামাখি হয়ে আছে।
advertisement
advertisement
পরাজয়ের কারণে তার হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার সঙ্গে সঙ্গে পা থেকেও রক্তক্ষরণ হচ্ছিল সিআর সেভেনের। একে তো হারের কারণে মেজাজ হারিয়ে বসে আছেন, তারওপর পা রক্তাক্ত। মাঠ থেকে বের হওয়ার পথে দেখা যায় তাকে খুঁড়িয়ে হাঁটতে। এ সময় একটি অনাকাংখিত ঘটনাও ঘটিয়ে বসেন রোনালদো। মাঠ থেকে বের হওয়ার সময় টানেলের মুখে এক তরুণ ভক্তের মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলে দেন তিনি।
advertisement
এই নিয়ে তুমুল সমালোচনার শিকার ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষমেষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সেই ভক্তের কাছে ক্ষমাও চেয়েছেন। তবে ম্যানইউ বলছে, তারা এই ঘটনার তদন্ত করে দেখবে। রোনালদোর ভক্তের হাত থেকে মোবাইল আছাড়া ফেলে দেয়ার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
#MUFC are looking into an incident involving Cristiano Ronaldo and what eyewitnesses say was a mobile phone hitting the ground after his side's defeat at Goodison Park. [🎥] @EvertonHub pic.twitter.com/sZs1jnnUja
— Sky Sports News (@SkySportsNews) April 9, 2022
advertisement
প্রত্যক্ষদর্শী বলেন, ৩৭ বছর বয়সী এই ফুটবলার ভক্তের হাতে থাকা মোবাইলকে আছাড়া মেরে নিচে ফেলে দেন। পরে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে রোনালদো বলেন, কঠিন সময়ে মেজাজ ঠিক রাখা সত্যিই খুব কঠিন। এই কঠিন মুহূর্তটারই আমরা মুখোমুখি হয়েছি। তবুও আমাদের সব সময়ই সম্মানজনক আচরণ করতে হবে। ধৈর্য্য ধরতে হবে।
একই সঙ্গে সকল তরুণদের জন্যই আমাদেরকে উদাহরণ সৃষ্টি করতে হবে, যারা এই সুন্দর খেলাটাকে পছন্দ করেন। আমি এই বাজে ঘটনায় ক্ষমাপ্রার্থনা করতে চাই এবং যদি সম্ভব হয়, আমি চাই এই সমর্থককে আমন্ত্রণ জানাতে। ফেয়ার প্লে এবং স্পোর্টসম্যানশিপ দেখাতে ওল্ড ট্র্যাফোর্ডে তাকে একটি ম্যাচ দেখাতে চাই আমি। পাশাপাশি ওই ভক্তকে নতুন মোবাইল কিনে দেবেন কথা দিয়েছেন রোনাল্ডো। পরে নিজের আচরণের জন্য লজ্জিত বোধ করেছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 14, 2022 3:36 PM IST









